নিজেকে গণনা করে বুঝতে পারি কেন তের সংখ্যাটি আমার
উপর সওয়ার হয়ে, তাড়িয়ে নিয়ে বাধ্য করেছিল ঘুমিয়ে যেতে
মেরুতন্দ্রায়।
কেন?
কতটুকু ক্ষুধা হলে, কতটা খাবার ব্যালে নৃত্যের মত
ছড়িয়ে নামবে রাজহাঁস তোমার হাওড়ে। তুমি কি টের পাও
বন্দীশ - তোমার পরিত্যক্ত খাবারে আমি
এই বিষছত্রাক ফুটে উঠছি তোমার শরীর স্থুলতায়।
রসুনের ঝাঝ ধরে ঘ্রাণসমূহ কোথায় ছোটে! অথবা গোলমরিচ।
মনে পড়ে দা-কুমড়োয় দ্বন্দ্ব সমাসের সহদর যাত্রা।
তিনভাগ জল, একভাগ স্থল - এ নিয়ম এখনো কি তোমায় মনে রেখে
যুদ্ধ করে, ভাঙ্গনে ও জেগে উঠায়।
এখনো কি গ্রহ ছেড়ে পাড়ি দেবে মহাকাশ রোল!
নুহ’র নৌকায় সবগুলো বীজধান বোঝাই করে,
ফিরিয়ে আনবে মহাপ্লাবনে ভেসে যাওয়া, তোমায় বহুবার
ছিদ্র করা মহামান্য কীট।
যতই একাকার, স্ফীত হোক বাহু। সমুদ্র লবণ এসে রান্না
করবে আগুন, তোমার পুড়ে যাওয়া।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



