নেই। কী যেন নেই! মন ভালো নেই। যে, পরিমাণ ধুলো
জমার কথা ছিল ডিভানে.....না জমা এক কণা ধুলো
যে, তুমি ছিলে....উড়ে গেছো অন্য কোন দোলনায়; উড়ে গেছো
ত্রিমাত্রিক। বন্ধ ঘড়িটায় খরগোশ লাফ চুপ হয়ে আছে।
মন ভালো নেই। নেই। কী যেন নেই।
লোগোটা থেকে মাছের কঙ্কাল কিছুতেই সরানো
গেলো না। কিছুতেই সরানো গেলো না নীল ময়ূরের
বনবাসী নাচ, ঘাসফুলের ঘ্রাণ। পরিশেষে ঘাসফুল
গোলাপ বানাতে বানাতে, কঙ্কাল-এ জুড়ে দিলে, নিজের
শরীর থেকে খুলে এনে, প্রার্থনায় নতজানু একবিন্দু
আমি দৃষ্টপ্রাণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



