তোমার বন্যতায়, আমি কিছুটা বাঘ! অথচ এই...
এই প্রায় বনবিড়াল, বিবেকের বাড়ি থেকে তুলে আনে - হেইও
ডাকের মূর্ছনায়, হাওয়ায় ভেসে বেড়ানো কাটাগাছ।
বন না থাকুক। লিপস্টিক আছে; সুরমা ও কাজল!
আলতা রাঙানো পা। জিরো ফিগারে পিঁপড়ের মত
কাঁমড়ে দেয়া অপুষ্টি। লাল বক্ষবন্ধনী আছে, সম্মুখ
সমরে মুখোশ। আমায় খন্ড করে, বাঘের ক্রোধ
সাঁজাতে অভিমানী, না।
ভেবে দেখো - কখনো কখনো বনভূমি খেয়ে ফেলে
বাঘ। মৌমাছি গানে পড়ে থাকে আক্রোশ। তবুও
তোমার বন্যতায়, আমি কিছুটা মিউ। অন্ধ ছানার মত
স্তনবৃত্তে আটকে আছি। মধ্যদুপুরের ছায়া। মাংস
ভুলে গেছি বহুকাল আগে। কিছু মৃত কোষের
ব্যথা জমছে বাঘ ও বিড়ালে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



