somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাল ঈদ: আজ আমার মন ভীষণ খারাপ

২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাল ঈদ। আজ আমার মন খারাপ। ভয়াবহ রকমের মন খারাপ। মন খারাপ এবং প্রচন্ড রাগ হওয়ার যথাযথ কারনও আছে।

আমার ব্যবসাটা একেবারে নতুন। দুইজন বাদে সকল স্টাফকে গতকাল বেতন পরিশোধ করেছি। দুইজনেরটা এখনও করতে পারি নাই। কারণ যে বিল থেকে উনাদের টাকা দেয়ার কথা এবং আমার দুই বছর বয়সী সন্তানের জন্য নতুন পোষাক এবং কোরবানীর পোষাক কিনবার কথা তা পাইনি।

একটি বেসরকারী স্কুলের কাছে আমি ৮৫,০০০/- টাকার বিল পাই। এই বিলটি এই মাসের ১০ তারিখের মধ্যে তাদের পরিশোধ করাবর কথা ছিলো। কিন্তু ১০ তারিখে এই বেসরকারী স্কুলের পক্ষ থেকে আমাকে ১৮ তারিখের সময় দিয়ে ৮৫,০০০/=টাকার একটি ক্যাশ চেক প্রদান করা হয়। তারা ১৬ তারিখেও ফোনে আমাকে নিশ্চিত করে যে ১৮ তারিখেই চেকটি ক্যাশ হবে। কিন্তু ১৮ তারিখে ব্যাংকে খোঁজ নিয়ে জানতে পারি যে,পর্যাপ্ত টাকা নেই। তাদের সাথে যোগাযোগ করা হলে আমাকে জানান যেভাবেই হোক দুই-একদিনের মধ্যে তারা আমার টাকা পরিশোধ করবেন। গত পরশু সন্ধ্যায় বিদ্যালয়ের মালিকদের একজন জানান (যিনি ঐ স্খুলের ভাইস প্রিন্সিপ্যাল) যেভাবে হউক গতকাল তারা ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা পরিশোধ করবেন। গতকাল সকালে তাদের পক্ষ থেকে পুনরায় আমাকে নিশ্চিত করেন যে বিকাল ৪:০০টার মধ্যে আমার অফিসে টাকা পৌছে দেবেন। আমি তাদের বলি যে, যদি উনারা অপারগ হন তবে আমি কোন জায়গা থেকে ম্যানেজ করার চেস্টা করতে পারি। ঐ ভাইস প্রিন্সিপাল আমাকে আল্লাহর নামে নিশ্চিত করেন এবং কোথাও না যেয়ে অফিসে থাকতে বলেন। কারণ উনি নিজে এসে বিকাল ৪টার মধ্যে আমাকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা পরিশোধ করে যাবেন। ৩:৩০টায় ফোন দিয়ে আবার আমাকে নিশ্চিত করেন যে, উনি আসছেন তবে হাতে একটু কাজ থাকার কারনে আসতে সামান্য দেরী হতে পারে। আমি তখনও বলি যে, উনারা যদি পরিশোধ করতে না পারেন তাহলে আমাকে বলতে। উনি বলেন যে, টাকা উনার পকেটে আছে। তারপর সন্ধ্যা ৬:০০টা থেকে উনার ফোন বন্ধ পাই। আমি অফিস বন্ধ করে বাসায় ফিরে আসি। মাথায় প্রচন্ড চাপ। কারণ শেষ মূহুর্তে কারো কাছ থেকে টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব নয়। রাত ৮টায় একটি সংক্ষিপ্ত ম্যাসেজ পাই যার সারমর্ম হলো 'নো টেনশন'। অথচ তার আধ ঘন্টা পরে উনার আরেকটি ম্যাসেজ পাই, যার অর্থ 'সরি, আগামী বুধবারের আগে টাকা পরিশোধ করেত পারছি না।" উনার ফোন এই পোস্ট লেখা পর্যন্ত বন্ধ। একজন টিচারের মাধ্যমে জানতে পারলাম উনি ১,৪৫,০০০(একলক্ষ পয়তাল্লিশ হাজার) টাকা দিয়ে কোরবানীর জন্য তিনটি পশু কিনেছেন।

আমি ভাবতে পারছি না মানুষ এত নীচ হয় কিভাবে। তাদের সাথে আমার সম্পর্কও খারাপ নয়। আমি কমিটমেন্ট বিশ্বাসী। তাই তাদের সাথে সবসময়ই আমি আমার কমিটমেন্ট ১০০% রক্ষা করেছি। অথচ তারা আমার সাথে এরকম কেন করলো বুঝতে পারছিনা। খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। অথচ তার ফোন এই পোস্ট লিখবার সময়ও বন্ধ। এই লোকটাকে কি করা উচিত!!!!!যদি ভাইস প্রিন্সিপ্যালের অবস্থা এই হয় তবে বাচ্চারা কি শিখবে!!

আমার পকেটে এখন সর্বসাকুল্যে ৩০০ টাকা। দুইজন স্টাফের বেতন কিভাবে পরিশোধ করবো মাথায় কিছুই ঢুকছেনা। যাদের কাছে হাত পাতছি তাদের সকলের কথা এই শেষ সময়ে করার কিছুই নেই।




সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৫৩
২৪টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×