somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আড়াই বছর বয়সী পুত্রের সাথে পিতার কথোপকথন-১

০৬ ই মার্চ, ২০১০ রাত ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুমিত আমার আড়াই বছর বয়সী সন্তান। তার সাথে প্রতিদিনই একাধিকবার আমার দীর্ঘ কথোপকথন হয়। এখন সেই আমার সবচেয়ে কাছের বন্ধু। তার সাথে কিছুক্ষণ আগের সংক্ষিপ্ত কথোপকথনের একটি চিত্র সকলের জন্য তুলে দিলাম।

মুমিত: বাবা আমার গা কি গরম! আমার কি জ্বর এসেছে!!
বাবা: হুম বাবাই, তোমার একটু একটু জ্বর এসেছে।
মুমিত: তুমি কি থাম্মোমিটার দিয়ে মাপবে!!
বাবা: আচ্ছা মাপবো। দেখি হাত তোলো..
মুমিত: আমাকে দাও। আমি কি চেঁপে রাখবো!!
বাবা : ঠিক আছে বাবাই। খুব সাবধানে ধরো।
মুমিত: তুমি এখন আমাকে বাবাই বলবেনা। এখন আমি আব্বা।
বাবা: আব্বা, তোমার জ্বর এসেছে এক্কেবারে অল্প একটু।
মুমিত: অল্প একটু!! (বুড়ো আঙুল আর তর্জনী ফাক করে দেখালো সে)
বাবা: হ্যা বাবাই। সরি আব্বা। ১০১ ডিগ্রী।
মুমিত : বাবা, একটা গল্প শুনবে।
বাবা: কোন গল্পটা বলবে বাবা?
মুমিত: ঐ যে একটা হাতির গল্প আর ঐ যে জিয়াফ (জিরাফ) ছিলোনা
ঐ যে..
বাবা: হুম শুনবো বাবা।
মুমিত: বাবা না বলো আব্বা। আজ আমি আব্বা'তো।
বাবা: হুম আব্বা। সরি। তুমি আমার লক্ষী আব্বা।
মুমিত: গল্পটা কি শুনবে!! ঐ যে একটা হাতি আর ঐ যে জিয়াফ
(জিরাফ)..
বাবা: তারপর কি হলো!
মুমিত: একটা ছিলো হাতি। ঐ যে কালো রঙের হাতি। আর একটা
ছিলো বাচ্চা হাতি।
বাবা: বাচ্চা হাতিটা কত বড়!
মুমিত : বাচ্চা হাতিটা ঐ যে বড় হাতিটা ছিলোনা। বাচ্চা হাতিটা
ছিলো। বড় হাতিটা মা ছিলো।
বাবা: তারপর কি হলো!
মুমিত: হাতিটা পানি খাবে। তারপর যেতে যেতে
বাবা: কোথায় যাচ্ছে।
মুমিত : ঐ যে জঙল আছে না। ঐ যে নদী আছে না।
বাবা: তারপর?
মুমিত: বাচ্চা হাতিটা দেখে মা নেই।
বাবা : আহারে .. কেন নেই!
মুমিত : আমি জানিনাতো। বাচ্চা হাতিটা না কান্না করছে।
বাবা: কেন!
মুমিত: মা গোসল করতে গেছে.. বাচ্চা হাতিটার ক্ষিধে পেয়েছে.। ঐ
যে বাচ্চা হতিটা আছেনা... আম্মু দুধু খাবে।
বাবা: তারপর?
মুমিত: একটা চড়াই পাখি বলে কি কেদোনা কেদোনা..
বাবা: তারপর?
মুমিত: বাচ্চা হাতিটা ভয় পেয়েছে...
বাবা : কেন ভয় পেয়েছে!
মুমিত: ঐ যে লালটু পাগল বলছে চুপ করো।
বাবা: লালটু পাগল কোথায় ছিলো!
মুমিত: ঐ যে একটা গাছ আছেনা! ঐ গাছেনা
একটা লালটু পাগল ছিলো।
বাবা: তারপর হাতিটার কি হলো
মুমিত: হাতিটা ভয় পেয়েছে। আমি লালটু পাগল ভয় পাই।
বাবা: আমিও ভয় পাই।
মুমিত: বাবা তুমি ঘুমাও। আমি ঘুম এনে দিবো।
বাবা: হুম।
মুমিত: আয় আয় চাঁদ মামা... বাবা আমি তোমার কোলে ঘুমাবো..
বাবা: আচ্ছা বাবাই
মুমিত: বাবাই না, আজ আমি তোমার আব্বা
বাবা: ঠিক আছে। তুমি আমার চাঁদের কণা লক্ষী সোনা আব্বামনি।
মুমিত : আমি তোমার বস্ হি: হি: হি:
বাবা: হুম .. হি: হি; হি:
মুমিত : গান বলো... আগে কি সুন্দর দিন কাতাইতাম..
বাবা: ঠিক আছে আব্বা। তুমি ঘাড়ে মাথা রাখো। আমি গাইছি।

তারপর ঘুম পাড়ানি গান গাইতে গাইতে মুমিতকে ঘুম পাড়ালাম।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১০ রাত ১২:৫৪
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×