একটি অহেতুক কৌতুক, হাসার কিছু নেই!
২১ শে এপ্রিল, ২০১০ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার বাড়ি দোহার উপজেলায় বটিয়া গ্রামে। পাশের গ্রামের এক মেয়ের বিয়ের জন্য পাত্র খোঁজা হচ্ছিল। খবর পাওয়া গেল পাশের নবাবগঞ্জ উপজেলায় এক সুপাত্র আছে। কন্যার বিয়ে বলে কথা। সরেজমিনে ছেলের খোঁজ নিতে হবে। সব ঠকাই শেষ পর্যন্ত কভার করা যায়। বিয়ে ঠকায় একবার ঠকলে তা আর শোধরাবার কোন উপায় থাকে না।
শেষ পর্যন্ত এক জন বয়স্ক মুরুব্বীকে নিয়ে মেয়ের এক চাচাতো ভাই হোন্ডা নিয়ে ছুটল নবাব গঞ্জের দিকে।
সম্ভাব্য পাত্রের সাথে মেয়ে বাড়ির প্রতিনিধির অনেক কথাই হয়েছে। তবে সব চেয়ে মজার অংশটুকু তুলে দিলাম।
মেয়ে পক্ষের মুরুব্বীঃ মিয়া সাব, আপনার নাম কি?
পাত্রঃ মোঃ আঃ রহমান।
মুরুব্বীঃ কি করেন?
পাত্রঃ বিএনপি করি( ঘটনাটি ২০০৩-এর। এখনকার দিনে হলে পাত্র হয়তো বলতে পারতঃ আওয়ামীলীগ করি! ২০১৪ সালের পর আবার হয়ত বলবে- বিএনপি করি)
মুরুব্বীঃ অফিস কোথায়?
পাত্রঃ নবাবগঞ্জে।
( পরে আরো বিস্তারিত খোঁজ নিয়ে জানা গিয়েছিল পাত্র আসলে তেমন কিছুই করে না। তবে নবাবগঞ্জের উপজেলা বিএনপি অফিসে দিনের বেশীর ভাগ সময় সে বসে। আড্ডা-ফাড্ডা দিয়ে কাটিয়ে দেয় বেশীর ভাগ সময়। মনের মধ্যে আশা নেতা হবার। নেতা হলে আর যা কিছু না হোক কন্ট্রাক্টরী করে তো অনেক টাকা কামানো যাবে।)
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন