somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্রফোজার ও মানুষের গল্প (সাই ফাই)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ট্রফোজার ও মানুষের গল্প



১.মিটিং শুরুর পূর্বে

কিছুক্ষনের মধ্যে বিজ্ঞান পরিষদের জরুরি মিটিং শুরু হবে। মহাপরিচালক ট্রফোজার তাঁর নিজের সিটে বসে আছেন। এখনও অন্যান্য সদস্যরা এসে পৌছায়নি বলে প্রাপ্ত তথ্যগুলো ধর্ম গ্রন্থের সাথে মিলিয়ে দেখছেন। হ্যাঁ এইতো স্পস্টভাবে লেখা সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। তাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে আখ্যায়ীত করা হয়েছে। ট্রফোজার বিড়বিড় করে বললেন, “আশ্চর্য।... কি আশ্চর্য।”
ইতিমধ্যে রুমে রণ প্রবেশ করেছে তা ট্রফোজার খেয়াল করেননি, কিন্তু রণ ট্রফোজারের কথা শুনে বলল,
“ আস সালামু আলাইকুম। মহামান্য ট্রফোজার, আপনি কোনটাকে আশ্চর্য বলছেন।”
“অলাইকুম আস্সালাম। আচ্ছা রণ মনে কর আমাদের মিশন ব্যর্থ হল। তখন কী হবে?”
“মহামান্য ট্রফোজার আপনি কেন এ কথা বলছেন আমি জানি না। কিন্তু আমার মনে হয় আপনার অনুমান মিথ্যা।”
“তোমার এ কথা কেন মনে হল?”
“কারন গত সপ্তাহেই আমাদের দূরবীনে পৃথিবী নামক গ্রহটি স্পস্টভাবে ধরা পড়েছে?”
“পৃথিবীতে পদার্পন করাটা আমাদের মিশণ নয়, এটা ভুলে গেলে চলবে না আমাদের মিশন সৃষ্টির সেরা জীব মানুষের সাথে দেখা করা; এবং তাদের কাছ থেকে মানবিকতা বা মনুষত্ব নামের শিক্ষা গ্রহন করা।”
রণ অবাক হয়ে মহাপরিচালক ট্রফোজারের দিকে তাকিয়ে থাকল, কারন ট্রফোজার কী বলতে চান তা সে বুঝতে পরেছে।

২.মিটিং শুরুর পরে

বেশ কিছুক্ষন থেকে বিজ্ঞান পরিষদের সকল বিজ্ঞানী এবং গবেষকরা তাদের নির্দিষ্ট আসনে বসে আছেন, সবার মাঝে একধরনের কৌতুহল কাজ করছে, তাই পুরো হল ঘরে একটা হালকা গুঞ্জন ছড়িয়ে আছে। শুধু রণ এবং মহাপরিচালক ট্রফোজার গম্ভীর মুখে বসে আছেন। ট্রফোজার মনে মনে নিজের কথাগুলোকে একে একে সাজিয়ে নিয়ে কথা বলতে শুরু করলেন,
“আমার প্রিয় পরিষদবৃন্দ আস্ সালামু আলাইকুম।”
মহাপরিচালক সবাইকে চুপ হবার সময় দিয়ে আবার শুরু করলেন, “আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ন কথা বলব; এবং আপনারা বুঝতেই পারছেন এটি আমাদের মিশন ‘মানব’ সংক্রান্ত। আমরা পৃথিবী নামক গ্রহটির যতই নিকটে এসেছি ততই আমাদের কাছে মানুষদের আচরণ এবং তাদের কাজকর্ম স্পস্ট হয়ে উঠছে।
আপনারা জানেন আমাদের এই মিশনের কাজ মহানধর্মগ্রন্থ কুরআনে যে মানবগোষ্ঠির কথা বলা হয়েছে তাদের খুজে বের করা এবং তাদের কাছ থেকে শিক্ষা গ্রহন করা। কিন্তু আপনারা জেনে আশ্চর্য হবেন, মানবদের পর্যবেক্ষনকারৗ স্বাউটশিপ আমাদের কিছু বিভ্রান্তিমুলক তথ্য প্রেরন করছে।”
হঠাৎ করে ঘরে একটা গুঞ্জন উঠল, গুঞ্জন থেমে যেতেই ট্রফোজার আবার শুরু করলেন, “বিভ্রান্তিমুলক বলছি এই কারনে যে, স্বাউটশিপের পাঠানো তথ্য বিশ্লেষন করে দেখা গেছে মানবগোষ্ঠী অনেক র্নিবোধ এবং দাম্ভিক। তারা পরস্পরকে ধ্বংশ করার জন্য নিজেদের মেধা এবং শ্রম ব্যায় করছে। অনেকে পারমানবিক বোমা তৈরি করেছে, এবং তা দিয়ে দরিদ্র রাষ্ট্রগুলোকে ভীতি প্রদর্শন করছে। আমার কাছে তাই মানবগোষ্ঠিকে বিভ্রান্ত মনে হয়েছে।.... অথচ এরা সৃষ্টির সেরা জীব!”
রণ এতক্ষন চুপ করে ছিল কিন্তু এই সময়ে সে বলল, “এর মানে কি দাড়ায়? আপনি আমাদের এখানে নিশ্চয় এটা জানানোর জন্য একত্রিত করেননি?”
ট্রফোজার কিছুক্ষন চুপকরে থেকে বললেন, “না, আমি মানবগোষ্ঠীর সমালোচনা করার জন্য আপনাদের এখানে একত্রিত করি নি। মানবগোষ্ঠি হচ্ছে সৃষ্টির সেরা জীব তাদের নিয়ে সমালোচনা করা যায় না। আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের পরবর্তী করনীয় ঠিক করতে। কারন সম্ভবত আমাদের মিশন ভেস্তে গেছে।”
সিরান বলে উঠল, “মহামান্য ট্রফোজার তারমানে কি আপনি মানবগোষ্ঠীর সাথে দেখা না করেই ফিরে যাবার কথা ভাবছেন।”
রণ বলল, “আমরা মানুষের কাছ থেকে মানবতাবোধ শিখতে এসেছি কিন্তু মানুষ নিজেরাই মানবতাবোধ হারিয়ে ফেলেছে, সুতরাং এখন আমাদের কর্তব্য হবে ফিরে যাওয়া, কিন্তু আমার মনে হয় মহামান্য ট্রফোজার এর থেকেও ভাল কিছু একটা ভেবে রেখেছেন। আমার মনে হয় তিনি ফিরে যাওয়ার কথা ভাবছেন না।”
“রণ তুমি জান আমি তোমাকে এত পছন্দ করি কারন তুমি খুব দ্রুত আমার ভাবনা গুলো ধরে ফেল। হ্যাঁ আমরা ফিরে যাব না। আমরা মানুষের মাঝে মিশে যাব, তাদের মাঝের মানবতা বোধকে জাগিয়ে তুলব, আর এটা করব কারন . . . , মানুষের মানবতা কখনও মরে যায়না, মানবতা ঘুমিয়ে পড়ে। আর তাদের মানবতা নতুনভাবে জাগিয়ে তুলতে কোন একজনকে দরকার হয়। আমার মনে হয় আমরা সেই জন।” সাথেসাথে পুরো হলঘর একটা গুঞ্জনে ভরে উঠল, এবং অন্য বারের মত তাড়াতাড়ি থেমে গেল না। গুঞ্জনের মধ্য থেকে একজন বলে উঠল, “মহামান্য ট্রফোজার আমার ধৃষ্টতা ক্ষমা করবেন, আমার মনে হয় আপনার সিন্ধান্তটা ভুল। কারন মানুষ সৃষ্টির সেরা জীব, আর তারা সৃষ্টির সেরা কারন তাদের বিবেক বুদ্ধি এবং মানবতা আছে। আমাদের নিজেদের বুদ্ধি থাকলেও বিবেক এবং মানবতা নামক অজ্ঞাত গুনটি নেই, সুতরাং আমরা মানুষের মাঝে কিভাবে বিবেক এবং মানবতা জাগ্রত করব। এটা একটি দূরহ . . . প্রায় অসম্ভব একটি কাজ।”
ট্রফোজার বলল, “আমারও মনে হয় এটি কঠিন কাজ। তোমার কি মনে হয় রণ?”
“মহামান্য ট্রফোজার আমারও মনে হয় কঠিন কাজ, কিন্তু করা সম্ভব।”

৩.পৃথিবীতে আসার পরে

নিঃশব্দে পৃথিবীতে নেমে এল একটি গোলাকার মহাকাশযান। পৃথিবীবাসীর অগোচরে পৃথিবীতে অবতরন করা খুব একটা সহজ হল না। মহাকাশ যানের ডিম্বাকৃতির দরজাটা খুলে বের হয়ে এল ট্রফোজার, রণ, সিরান এবং বাকি সদস্যবৃন্দ। ট্রফোজার বলল,“দেখেছ তোমরা মানুষ কিভাবে একে অন্যকে ধংশ করছে। মনে হচ্ছে এরা যেন ধ্বংশের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে।”
“আপনি ঠিকই বলেছেন, মহামান্য ট্রফোজার।” সিরান মহাপরিচালককে সমর্থন করল।
রণ বলল, “হ্যাঁ এরা যে পরিমান মারনাস্ত্র মযুদ রেখেছে তা দিয়ে কয়েকবার এই পৃথিবীটাকে ধ্বংশ করা যাবে।”
ট্রফোজার বললেন, “তুমি ঠিকই বলেছ রণ, মানুষ বিবেকবান হয়েও এমনটা কেন করে? সভ্যতার নামে একে অন্যকে হত্যা করে।”
রণ বলল, “মহামান্য ট্রফোজার এরা মানুষ বলেই এমনটি করতে পারে।”
সিরান বলল, “মহামান্য ট্রফোজার আমরা কোন শ্রেণীর মানুষ নিয়ে আমাদের কাজ শুরু করব?”
“আমার মনে হয় শিশুদের নিয়ে কাজ করাই ভাল হবে।”

সিরান কলল, “মহামান্য ট্রফোজার শিশুরাতো অবুঝ, আমার মনে হয় বড় শিক্ষিত মানুষদের নিয়ে আমরা কাজ করতে পারি।”
“না সিরান। শিশুরা কোমলমতি, এরা ভাল জিনিসটাকে খুব দ্রুত গ্রহন করতে পারে। এদের নিয়ে কাজ করতে সময় লাগবে ঠিক তবে সহজ হবে। আর বড়রা একটা কথা খুব সহজে গ্রহন করবে না। তাই শিশুদের মনকে কলুষিত করার পূর্বেই তাদের মাঝে মানবতাবোধটাকে জাগিয়ে তুলতে হবে। তাদের শেখাতে হবে মানুষ যে জ্ঞান অর্জন করে তা অন্যকে ধ্বংশ করার জন্য নয়, পৃথিবীটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য।”
রণ বলল, “আপনি ঠিকই বলেছেন মহামান্য ট্রফোজার। তো আমরা কখন থেকে শিশুদের নিয়ে কাজ করা শুরু করব?”
“যত দ্রুত সম্ভব কাজে লেগে পড়ব, তবে তার আগে আমাদের মাঝে কিছু শারিরিক পরিবর্তন ঘটাতে হবে, যেন আমাদের মানুষের মত দেখায়।”




[সাই ফাই লেখকরা নাকি সৃষ্টি কর্তাকে বিশ্বাস করে না! আমার এক বন্ধুর এ কথার প্রেক্ষিতে এটা লিখেছিলাম, বেশ আগে। প্রকাশিত ও হয় মে, ০৮ এ মাসিক ফুলকুড়ি-তে]
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:৩০
১৪টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×