বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ
১২ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এর আটত্রিশ অনুচ্ছেদ বাস্তবায়নের জন্য এক এগার দুই হাজার এর পর রাষ্ট্রপতির এক অধ্যাদেশ বলে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক সকল রাজনৈতিক দলীয় সংগঠন গুলো নিবন্ধিত করা হয়। সংবিধানের আটত্রিশ নম্বর অনুচ্ছেদটি হলো, ''সংগঠনের স্বাধীনতা : জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা-নিষেধ সাপেক্ষে সমিতি বা সংঘ গঠন করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে।" রাজনৈতিক দল গুলোর সহযোগী ছাত্র সংগঠন গুলো সরকার কর্তৃক আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা-নিষেধ সাপেক্ষে এখনও নিবন্ধন করা হয়নি। বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয় ছাত্রসমাজ এই তিন ছাত্র সংগঠনকে যথাক্রমে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জাতীয় পার্টির নিবন্ধনের আওতাভুক্ত গন্য করা হয়। জামায়াত ইসলামী বাংলাদেশ 'র কোন ছাত্র সংগঠন নেই। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কোন মন্ত্রনালয়, অধিদপ্তর ও কমিশন দ্বারা নিবন্ধিত সংগঠন নয়। সম্পূর্ন আইন বহির্ভূত ভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কার্যক্রম পরিচালনা করছে। সরকারের উচিত এখনই বেআইনী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ ঘোষনা করা। মেহ্দী হাসান দোহা
[email protected]
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন