তুই যদি ঐ চাঁদের আলোই হবি
আমায় কেন করলি না তোর তারা ?
যেতেই যদি চাস তো চলেই যাবি
যাবার আগে একটু সময় দাড়া ,
কি ই বা এমন চেয়েছি তোর কাছে
তোকে ভাবার অনুমতি,
সেটা কি তোর অনেক ভারি বোঝা ?
নাকি বিশাল অর্ধনীতির ক্ষতি ?
আমি তো ভাই ভিষন আত্বভোলা,
অনেক কিছু ভোলার সাথে
নিজেকেও যাই ভুলে,
কিন্তু কেমন করে যেন
তোকে নিয়ে ভাবনা গুলোই
থাকে সবার মূলে
চাইলেই তুই আমার দুচোখ
বাধতে পারিস
তবে,
আমার এ মন বাধার সাধ্য
তোর কখনও
হবে ?
সকাল বিকেল ভাববো তোরে
রাখবো ধরে কাব্য করে
আমার মনের ঘরে ।
আমায় রেখে পালিয়ে বেড়াস
দেখবো কেমন করে ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

