somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ম আমার ধর্ম। পাঠ ১

১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিয়াম ও সাধনার মাস রমাদান। রজব মাস থেকেই যার প্রতিক্ষায় থাকতেন আল্লাহর রসুল (সঃ)। দোয়া করতেন ”হে আল্লাহ রজব ও শাবানে বরকত দাও, এবং আমাদের রমাদান দান কর”। আরবী এ মাসটির নামেই নিহিত রয়েছে তাত্বিকতা। রমদ থেকে রমাদান, অর্থ জালিয়ে দেয়া, যেহেতু এ মাসটি মুমিনের আমলনামা থেকে তার গুনাহরাশি বার্ণ করে তাকে করে নিষ্পাপ। তাইতো আল্লাহর রসুল বলেছেন ”হতভাগা সে ব্যাক্তি যে রমাদান মাস পেয়েও নিজের গুনাহরাশি মাফ করাতে পারলনা”।এ মাসটিকে আল্লাহর নবী তিন ভাগে ভাগ করেছেন। প্রথম দশদিন রহমতের দিত্বীয় দশদিন ক্ষমার তৃতীয় দশদিন জাহান্নাম থেকে মুক্তির।

হযরত সালমান ফারসী (র) বর্ণনা করেন যে, আল্লাহর রসুল (সঃ) শা’বান মাসের শেষ দিন আমাদেরকে সন্মোধণ করে বললেন ” হে লোক সকল এমন এক বরকতময় মাস সমাগত যে মাসের বিশেষ একটি রাত ৮৩ বসর ৪ মাসের চেয়েও উত্তম। এ মাসে দিনে রোজা রাখা ফরয এবং রাত জেগে ইবাদত করা নফল।

যদি কেহ এ মাসে কোন নফল ইবাদত করে তবে সে অন্য মাসের ফরয আদায় করার ছওয়াব পাবে, আর যদি কেহ কোন ফরয আদায় করে তবে অন্য মাসে ৭০ টি ফরয আদায়ের ছওয়াব পাবে।

ইহা ধৈর্য্য ও সম্পৃতি শিক্ষার মাস। এ মাসে মুমিনের রিজিক বাড়িয়ে দেয়া হয়। যদি কেহ কোন রোজাদারকে ইফতার করালো তাহলে সে যেন তার গুনাহ মাফ করালো, জাহান্নাম থেকে মুক্তি লাভ করল এবং রোজাদারের সমপরিমান রোজা রাখার ছওয়াবও পেল। এ কারণে সে রোজাদারের কোন ছওয়াবও কমবেনা। আমরা বললাম হে আল্লাহর রসুল আমাদের সবার তো আর পেটভরে ইফতার করাবার সামর্থ নেই। আল্লাহর নবী উত্তর করলেন যদি কেহ রোজাদারকে এক টুকরো খেজুর অথবা এক ঢোক পানি অথবা দুধ পান করায় তাও আল্লাহ পাক তাকে সে ছওয়াব দান করবেন। আর যে রোজাদারকে পেটভরে আহার করাবে আল্লাহ পাক তাকে হাউযে কাউছারের পানি পান করাবেন যা পান করলে বেহেসে- প্রবেশ করা পর্যন- আর সে তৃষ্ণার্ত হবে না।

এ মাসটির প্রথমাংশ রহমতের দিত্বীয়াংশ ক্ষমার তৃতীয়াংশ জাহান্নাম থেকে পরিত্রাণের। যে ব্যাক্তি এ মাসে তার কর্মচারীদের কাজ হলকা করে দিবে আল্লাহ পাক তাকে মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। (বায়হাক্বী শরীফ)

এ মাসটি কোরআন অবতীর্ণের মাস। আল্লাহ পাক কোরআন মজিদে এ মাসটির পরিচয় এভাবে দিয়েছেন, এরশাদ হচ্ছে রমাদান মাসটিই হলো সে মাস যাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে মানুষের হেদায়াত, সত্য পথের পথ প্রদর্শন ও ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্য নিরুপনের জন্যে। (সুরা বাকারাহ আয়াত ১৮৫)


সংগৃহীত
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×