জানি না এই লেখা কেউ পড়বে কি না,
জানি না আমি পৌছাবো কিনা ভোরে,
আজ সব আলো নিভে যায় দুরে এই মধ্যরাতে।
ছাব্বিশ বছরের জীর্ণ রজনীর সাথে
আমি এবং আমার একাকিত্ব।
হারিয়ে ফেলেছি পথ, চেনা মুখ,
কথামালা গেছে ছিড়ে
নিরবতা, ব্লাক কফি আর ধুম্রশলাকা ঘিরে।
এত সহজেই দায়ভারগুলো চলে গেলো,
কত শত জমানো ব্যথা এক সাথে চেপে ধরে- তবুও নিঃশ্বাস নিতে পারি, বসতে পারি, লিখতে পারি। জানি না কেউ জানবে কিনা আমার স্বেচ্ছায় নির্বাসনের কথা।
-শান্ত মুসাফির

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

