অসঙ্গতি ও অস্থিরতার মাঝে
কত অপ্রিতিকর ঘটনা ঘটে
চারদিক অসামাজকিতা,অরাজকতা
খুন,র্ধষণ,বোমাতঙ্ক,লুটপাট।
মানুষগুলো কেমন যেন হয়ে যায়
বিবেকহীন কঙ্কালসাড় মানুষগুলোয় ভরে গেছে,
সুস্থ স্বাভাবিক মানুষগুলোর কোথাও যেন ঠাঁই নেই।
তবু কি আমরা বেঁচে নেই, অবনি?
তুমি ভীত কেন আজ ভীতময় বিশ্ব?
অবনি,আমি আছি তোমার পাশে
তুমি নিশ্চিন্তে আমার হাত ধরে
চোখ মেলে দেখো
আজও ভোরে নি:শব্দে ফোঁটে রক্তজবা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

