রাত নামে নষ্টাদের হাসিতে
পবিত্রতা লজ্জায় মুখ লুকায়,
অস্থিরতা ক্রমে ক্রমে ধেয়ে আসে
অসঙ্গতি আর ব্যর্থতায়।
আধারে আধারময় এই জগতে
প্রতিক্ষা কখন সূর্য উঠবে,
তার আগেই সব ধ্বংস হয়
আলোকিত পৃথিবী ধ্বংসস্তুপে।
এভাবেই দিন যায় খাঁ খাঁ ধুঁধুঁময়
রাতের পাখিরা আজ দিনেতে উড়ে,
বুকের জমাট ব্যথাগুলো কুকঁড়ে উঠে
রাত নামে নষ্টাদের ভীড়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

