somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামুতে ব্যাপক পরিবর্তন আসছে!!! নতুন অনেকগুলো ফিচার যুক্ত হচ্ছে!!!

২৬ শে এপ্রিল, ২০১০ রাত ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগারদের কিছু সমস্যার ব্যপারে সামু কর্তৃপক্ষ অবগত। যেমন কোন ব্লগারের হয় তো খুব ইচ্ছে যেদিন বাংলাদেশে ১/১১ সৃষ্টি হয়েছিল অথবা যেদিন বিডিআর বিদ্রোহ হলো সেদিন ব্লগে ব্লগারেরা যে লেখাগুলো দিয়েছিল তা পড়া। এর উদ্দেশ্যে হল সেদিন ব্লগারদের ঐ বিষয়ে ভাবনা গুলো কেমন ছিল তা জানা। কিন্তু আপনি চাইলেই সেদিনের সেই ব্লগ গুলো দেখা সম্ভব নয়। সামু প্রথম পাতায় একটি ক্যালেন্ডার রেখেছে ঠিকই কিন্তু এই ক্যালেন্ডারের কী চেপে চেপে সেই দিনে পৌছানো মানে সাতসাগর পাড়ি দেয়ার মতো কঠিন কাজ। এখানে তারিখ অনুসারে ব্লগ অনুসন্ধানের মতো এটি অপশন থাকা উচিৎ এটা সামু উপলব্ধি করতে পেরেছে। এখন সামু এই ক্যালেন্ডারের নিচে একটি সার্চ অপশন যুক্ত করতে যাচ্ছে। এখন থেকে আপনি যে তারিখের ব্লগ দেখতে চাইবেন সেই তারিখ লিখে সার্চ দিবেন, ব্যাস। সেদিনের সকল ব্লগ আপনার চোখের সামনে হাজির হয়ে যাবে। :):):)



সামুর প্রথম পাতায় ডানদিকের নিচে অনেকটুকু খালি জায়গা পড়ে আছে। সামু নিদ্ধান্ত নিয়েছে সেখানে সামুর সবচে বেশী পঠিত ১০টি লেখার লিংক ও সবচে বেশী পোষ্টকারী ১০ জনের নাম থাকবে। অচিরেই সেগুলো দেখতে পাবেন। :D:D



বর্তমানে সামুতে প্রকাশিত লেখার সর্বশেষ পাঁটি পাতায় এখান থেকে ক্লিক করে যেতে পারবেন। অথচ সামুতে যে হারে লেখা আসছে তাতে পাঁচ পাতা হতে বড়জোর ৫ ঘন্টা লাগে। আপনি যদি গতকালের কোন লেখা পড়তে চান তাহলে পরের পাতা লেখাতে চাপাচাপি করতে হবে। তার থেকে এখানে ২০টি পাতা যদি দেখানোর ব্যবস্থা করা হয় অনেক ভাল হয়। সামু কর্তৃপক্ষ ব্যাপারটি বুঝতে পেরেছে এবং দু'পাশে যেহেতু যথেষ্ট ফাঁকা জায়গা আছে সেহেতু সেখানে ২০টি পাতা দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। পরের পাতা লেখাতে ক্লিক করলে এর পরের ২০টি পাতা শো করা হবে। :):)একই ব্যবস্থা করা হবে ''পোস্ট পর্যবেক্ষণ'' অপশনেও। কারণ সেখানেও একই সমস্যা। মাত্র তিনটি পাতা দেখানো হয়।



অনেকেই বলে ব্লগে প্লাস মাইনাচে কি আসে যায়। সামু কর্তৃপক্ষ মনে করে এতে অনেক কিছু আসে যায়। বাজে লেখা মাইনাচ পায় ভাল লেখা প্লাস পায় এটা জানা কথা। ভাল লেখাকে উৎসাহিত করার জন্য এবং খারাপ লেখাকে অনুত্সাহিত করার জন্যই প্লাস মাইনাচ ব্যবস্থাটি যুক্ত করা হয়েছিল। বর্তমানে সামু কর্তৃপক্ষ মনে করছে ব্লগার পরিসংখ্যান অপশনে ''আপনার মোট প্রাপ্ত প্লাস ও আপনার মোট প্রাপ্ত মাইনাচ'' নামে একটি অপশন যুক্ত করা উচিৎ। এই অপশনটি দেখলেই মোটামোটি একজন ব্লগারের প্রতি ধারণা পাওয়া যাবে যে তিনি কেমন ব্লগার। অথবা সেখানে আমি যেভাবে একটি দাগ দিয়েছি সেভাবে কালার দিয়েও তা বুঝানো যেতে পারে। যত বেশী প্লাস পাবে দাগটি তত বেশী সবুজ হবে, যত বেশী মাইনাচ পাবে দাগটি তত বেশী লাল হবে। বিষটি এখনও প্রক্রিয়াধীন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ;)



স্পেসিও নামে একটি অংশ আছে যার কোন কাজ নাই। সামু কর্তৃপক্ষ ভাবছে সেই বেহুদা জায়গাটিতে রাখা যেতে পারের একজন ব্লগারের লেখা সবচে বেশী পঠিত ১০টি লেখার লিংক। অচিরেই হয় আপনি আপনার লেখা সবচে বেশী পঠিত ১০টি লেখার লিংক সেখানে দেখতে পাবেন। :):):)



চুপি চুপি মাইনাচ দিয়ে যারা পালিয়ে যায় তাদের এবার খবর আছে। দীর্ঘদিন থেকে ব্লগাররা দাবী করে আসছিল যে মাইনাচ ও প্লাস প্রদানকারীদের নিক প্রর্দশন করা হোক। সামু কর্তৃপক্ষও খেয়াল করে দেখেছে কিছু ব্লগার রেটিংয়ের অপব্যবহার করছে। এই কারণে এখন থেকে ব্লগারদের প্রত্যেক ব্লগে সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন এর আদলে শুধুমাত্র রেটিং প্রদানকারীর নাম পদর্শন করা হবে। যিনি মাইনাচ প্রদান করবেন তার নাম সেখানে লাল রঙে দেখানো হবে আর যিনি প্লাস দেবেন তার নাম হবে সবুজ রঙে। অথবা এমনও হতে পারে প্লাস বা মাইনাচ প্রদানকারীর নামের পাশে + বা - চিহ্ন দেখানো হবে।



এই পোষ্টের আইডিয়াগুলো এই ব্লগারের স্বপ্নে প্রাপ্ত। এটা বাস্তবে পরিনত হওয়ার সম্ভাবনা শুণ্য। কারণ সামু কর্তৃপক্ষের খেয়ে দেয়ে আরো অনেক কাজ আছে। এমন ফালতু পরিবর্তনগুলোকে তারা থোয়াই কেয়ার করে। X((X((X((X((X((X((


সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১০ রাত ১২:২৪
৭০টি মন্তব্য ৭০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×