বৃষ্টিতে ভেজার রোমান্টিকতার সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল ১৯৯৪ সালে। তখন আমি ঢাকা কলেজের ছাত্র। সেসময় রাজধানীর যাত্রাবাড়ী বাস স্ট্যান্ডের মসজিদের সামনে থেকে সাদা রংয়ের 'বিকল্প পরিবহন' মিরপুর রোডে চলাচল করতো। শুনেছিলাম বিকল্প পরিবহনের বাসগুলো চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। প্রথমদিকে যাত্রাবাড়িতে কোন কাউন্টার ছিলনা, কাউন্টার ছিল সায়েদাবাদে। তবে গাড়িগুলো সায়েদাবাদে যাত্রী নামিয়ে ইউটার্ন নেয়ার জন্য যাত্রাবাড়ি পর্যন্ত আসতো। আমরা সেখানেই অপেক্ষা করতাম। বেশিরভাগই বয়সে তরুণ কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। যদিও কারো সাথে কোন কথা হোতনা তবুও আমরা একে অপরের মুখ চিনতাম। চেনা মুখগুলোর মধ্যে পারস্পরিক সহযোগীতার একটা সুন্দর সম্পর্ক ছিল। যারা সীট পেতনা.. দাঁড়িয়ে থাকতো, তাদের ব্যাগ বহন করে দিতো যারা সীটে বসে আছে তারা। অনেকটাই অলিখিত এক চুক্তির মতো। ঝর বৃষ্টিতে বাসের গ্লাসের ফাঁক দিয়ে পানি ঢুকতো। আমার কোন বর্ষাতি না থাকায় ভিজতে হোত প্রায়ই । একবার ভেজা অবস্থায় দৌড়ে গাড়িতে ওঠার পর এক মুখ চেনা যাত্রী আমাকে তার নিজের রুমালটি এগিয়ে দিয়েছিলেন, মাথা মোছার জন্য। এরপর থেকে আর কোনদিন একই বাসে যাতায়াত করার সময় তাকে দাঁড় করিয়ে রেখে আমি বসতামনা। এভাবে আমরা অনেকদিন একে অপরকে চিনেছি তারপর কবে থেকে যেন দেখা হওয়া বন্ধ হয়ে গেল।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।