বিকাল চারটা বাজে। বালিশে হেলান দিয়ে খুব মনোযোগ সহকারে বই পড়ছিলাম। রাহুল সাংকৃত্যায়নের ‘ভোলগা থেকে গঙ্গা’। এমন সময় বাবা এসে আমাকে এক’শ টাকা দিয়ে বললেন, “পঞ্চাশ টাকা আমার মোবাইলে ফ্লেক্সী করে দিবি আর বাকি টাকা দিয়ে এ কাগজগুলো ফটোকপি করবি। আর কাগজগুলো খুবই মূল্যবান, সাবধানে রাখবি”। ভীষণ বিরক্ত হয়ে বই পড়ায় ক্ষান্ত দিয়ে ছোটলাম ফটোকপির দোকানে, এটি আমাদের বাসা থেকে আধা কিলোমিটারের চেয়ে একটু বেশি দূরে হবে। ওখানে যাওয়ার পর স্মরণ হলো টাকা মানিব্যাগে ঢুকিয়ে তা বইয়ের উপরে রেখে চলে এসেছি। তাই তাড়াতাড়ি বাসায় চলে এলাম। তারপর মানিব্যাগ নিয়ে ফটোকপির দোকানে চললাম। ওখানে যাওয়ার পর দেখলাম মানিব্যাগটি নিয়ে এসেছি ঠিকই তবে বাবার দেয়া কাগজগুলো বাসায় ফেলে চলে এসেছি। সুতরাং আবার বাসায় ফিরে এলাম এবং মানিব্যাগ ও টাকা একসাথে করে নিয়ে চললাম। ফটোকপি করার পর পঞ্চাশ টাকা ফ্লেক্সী করলাম। কিছুক্ষণ পর যখন আমার মোবাইলে এসে টাকা ঢুকল তখন স্মরণ হলো, আরে টাকাটা তো বাবার মোবাইলে দেয়ার কথা ছিলো। ক্ষোভে, রাগে অধীর হয়ে বাসায় চলে এলাম। ফ্যান ছেড়ে বালিশে মাথা দিয়ে ঝিমাচ্ছি আর ভাবছি আমার আসলে সমস্যাটা কোথায়। এমন সময় বাবা এসে বললেন, “কাগজগুলো কি ফটোকপি করা হয়েছে?”আমি “হ্যা” বলে কাগজগুলো বাবার হাতে দিয়ে দিলাম। বাবা সচকিত কণ্ঠে বললেন, “এতো দেখছি ফটোকপি, মূল কপিগুলো কোথায়?” আমি দীর্ঘনিশ্বাস ছেড়ে বললাম, “সম্ভবত যেখানে ফটোকপি করিয়েছি ওখানে রয়ে গেছে”। বাবা অবাক হয়ে আমার দিকে চেয়ে থাকলেন।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।