মাটি ফাটবে বিপুল খরায়, উঁইয়ের ঢিবি
পাহাড় হবে; পাহাড় হবে দুঃখে ফাটা
অশ্রুগুলো পাথর হলে; পাথর হবে
সময় গুলো বিশ্রীরকম মুখ বাঁকাবে।
যেতে যেতে
ঘুন পোকারা গুন কাটবে, ভুল কাটবে
শুদ্ধ সহ; মনে হবে বৃথাই ছিলো
বৃথাই বুঝি দিনের মোড়ে উন্মুখ
হয়ে দাঁড়িয়ে থাকা, কার কাননে
পলিমাটি সাজবে বলে বন্যা হওয়া
বৃথাই ছিলো; মনেই হবে কি লাভ হলো
কান্না গুলো ঝরিয়ে দিয়ে ; কি লাভ হলো
দুঃখ পোষার, ভর দুপুরে পর্দা টেনে
সাঁঝ যাপনের কি ফল হলো।
হতচ্ছাড়া এই খেলাতে
কেউ জেতে না,
কেউ জেতে না কখখোনা না।
যেতে যেতে পরাজয়ের বান ডাকবে
শীত কুয়াশায় ঘাম জাগবে; মনেই হবে
কেন এলাম? কেন এলাম বৃষ্টি দিনে
আছড়ে পড়ে খুব কাঁদলাম।
যেতে যেতে কান্না ছাড়া আর স্মৃতি সব
ধূসর হবে; সত্যি হবে; সত্যি হবে;
দেখে নিও।।
(ছবিটি ইন্টারনেট হতে সংগৃহীত :
Trail of Tears Painting by Julie Jensen)
২৬/০৬/২০০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

