নিরত পদকাঁটার খোঁচায়
কারো প্রতি নেই আর কিছু প্রতি কোন অভিযোগ
নেই পৃথিবীর প্রতি নেই কোন করুন প্রার্থনা;
কেটে গেছে যে ঘুড়ি দূর শৈশবে ভেঙে গেছে
খেলাঘর কোন বিস্ময় জলে; যে গল্প ফুরিয়েছে
ঘুম না নামতে চোখে; কারো প্রতি নেই আর
কিছু প্রতি অপ্রাপ্তি নিঃশ্বাস।
যে বেলা গেছে না ফুরাতে আঁধারে যে আলো
ভেঙেছে নির্জনতা; যে হাসি না মিলাতে অশ্রু
পেয়েছে অভর্থ্যনা; নেই অভিযোগ কোন নেই
আক্ষেপ কিছু প্রতি; জলে যে দিয়েছে আরক গুলে
যে দিয়েছে বেহুলা ক্রন্দন ; ফিরায়ে দিয়াছে যে
পাখী ব্যর্থ করে চলে গেছে বুক-পাথারে ঢেউদল;
নেই সন্তাপ কিছু প্রতি আর নেই করুন চাহনি
কোন; দিয়েছে ঢের ভেঙে যে কোলাহল ঘুমঘুম
আরতি-শঙ্খ-সুর; কবে পথ ঘুরে গেছে ঝরে
শিশিরে গাঁথা প্রিয় পদরেখা; নেই ক্লীষ্ট মনস্তাপ
আর, নেই দূর্বোধ্য ক্লান্ত তিয়াস।
আমিও জেনেছি যে
না ফুরালে অভিযোগ-মনস্তাপ রাশি
বেঁচে থাকা এরে বলে।
হাঁটা মানে তো স্নায়ু সংকেতে
নিরত পদকাঁটার খোঁচা।।
০১/০২/২০১০
(ছবিটি ইন্টারনেট হতে সংগৃহীত...
"Soft Watch at the Moment of Explosion" painted by
Salvador Dali, 1954)
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।