তোমায় মনে রাখিনি-মা
অকৃতজ্ঞ আমি এক।
সর্বশ্রেষ্ট ধন তুমি রেখেছ সযতনে,
আমারই জন্য ‘‘মাতৃত্ব”।
তবু তোমায় মনে রাখিনি, মা।
সহস্র আবদার তোমার কাছে,
তা মেটাতে না পেরে, আমার আঘাতে জর্জরিত
তুমি, বার বার
তবুও ভুলে যাও সব।
কি এক মায়ায় ডাক বারবার,
একমাত্র তোমার চোখেই বিশ্বাস স্পষ্ট-
কোল পেতে রাখ, মাথা-গোজবার,
সবসময়।
সবোর্চ্চো নিরাপত্তা এখানে তাই নির্ভীক আমি
মা তোমার কোলে।
শহরের শক্ত ইট, কাঠ আর অচেনা প্রাণীর ভীঁড়ে,
ছুটছি, আর ছুটছি আতোঁতায়ী সুখের খোজে।
মাঝে মাঝে কৃত্রিম আর ভ্যাপসা জৌলুস ধরা দেয় সহজেই।
তুমি হারিয়ে যাও তাদের ভীঁড়ে।
তবুও তুমি অনুভব কর, তোমার বুকের ভেতরে,
আমার অবস্থান।
প্রতিবার শেষ দেখায়, চোখ যদিও তোমার না-কাঁদে
বুক কাঁদে ঠিকই,
নাড়ী-ছেড়া ধন চলে যায় বহু দুরে
এযে আমি বুঝতে পারি ।
এর পরও তোমায় মনে রাখিনী।
তোমার স্বপ্নের জাল বৃদ্ধ হয়ে ছিঁড়ে যায়-
ছেলে-, মানুষ হয়ে ফিরবে ঘরে-
স্বপ্ন যে স্বপ্নই থেকে যায়,
ঘরে হয় না আর ফেরা।
তাই আজ তোমায় ভুলেছি।
তুমি কেন মনে রাখ মা আমায়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



