রেল-লাইন, বহে সমান্তরাল।
বাংলাদেশে ফটোগ্রাফিক জগতে খুব বিখ্যাত একটা ছবি আছে, উপরের ছবির একই জায়গায়। দু পাশের নৈঃস্বর্গিক বন ভেদ করে ছুটে চলছে রেল লাইন, কুয়াশা পেচিয়া আসছে, বনে আলো আধারির খেলা। ঘুরতে ঘুরতে এই স্পটটা খুজে পেলে ছবি তোলা শুরু করলাম। এমন সময় ওপাশ থেকে ট্রেন (মাল-গাড়ি) আসা শুরু হলো।
আমি রেল লাইনের মাঝখানটায় দাঁড়িয়ে পটাপট ছবি তুলছি। রেল-গাড়ির ইঞ্জিন ম্যান (ওখানে রেল ক্রসিং এ গেট ম্যান নাই) বুঝার চেষ্টা করছে আমি সুইসাইড পার্টি নাকি, পাগলের মতো হর্ন দিচ্ছিলো। ট্রেন একদম ঘারের উপরে এসে পড়লে লাফ দিয়ে রেল-লাইন থেকে সড়ে গেলাম। উইন্ডশিল্ডের ভিতরে দিয়ে ইঞ্জিন ম্যানের মুখ ভঙ্গিটা দেখে মজা লাগছে।
ঐ আসতেছে।
এই আসলো বলে।
এসে গেছে।
চলে গেছে (ড্রাইভার শিওর গালি গালাজ করতেছে...)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

