সময় সন্ধ্যা ৬.১৫ (আনুমানিক)। স্থান শিশুপাক এর সামনের ফুটপাথ। এক ভদ্রমহিলা তার মেয়েকে নিয়ে ফুটপাথে দাড়িয়ে সিএনজির জন্য অপেক্ষা করছে। পিছন থেকে একটি হোন্ডা বার বার হর্ন বাজাচেছ। মহিলাটি শুনেও না শোনার ভান করে আছে।
একপর্যায়ে হোন্ডাওয়ালা ভদ্রলোক বললেন, "এক্সকিউজ মি ম্যাডাম, একটু সরেন।"
"সরবো কেন? ফুটপাথ কি হোন্ডা চলাচলের রাস্তা? আপনি ফুটপাথ ছেড়ে রাস্তা দিয়ে যান।" রাগত স্বরে মহিলা বললেন।
"এত তাফালিং কইরেন না। আপনাকে সরতে বলছি সরেন।" হোন্ডাওয়ালার জবাব।
"আমি সরবো না, পারলে আমার ওপর দিয়ে যান।" মহিলা এই কথা বলার সাথে সাথে লোকটি মহিলার পায়ের ওপর হোন্ডা তুলে দিল।
সাথে সাথে মহিলা এক থাপ্পর বসিয়ে দিলেন হোন্ডাওয়ালার গালে। ইতোমধ্যে আরো কিছু হোন্ডা ফুটপাথে এসে জড়ো হয়েছে। উৎসুক পথচারীও জড়ো হয়েছে। ২জন পুলিশও ঘটনাস্থলে হাজির হয়েছেন।
এদিকে আম্বিয়া আমার জন্য সন্ধ্যা ৬ টা থেকে পাবলিক লাইব্রেরীতে অপেক্ষা করছে বিধায় আমি দ্রত স্থান ত্যাগ করতে বাধ্য হলাম। তাই ঘটনার অবশিষ্টাংশ আপনাদেরকে জানাতে পারলাম না বলে দুঃখিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

