- হ্যালো
- (চুপ)
- হ্যালোরে হ্যালো, হ্যালোরে হ্যালো...অ..
- হুঁম্..
- কেমন আছি?
- হুঁম্..
- তুমি কি হুমম-বাবা? কথায় কথায় এতবার কেউ "হুঁম্" বলে!
- হুঁম্
- শুনো, কথা বলার একটা গ্রামার আছে। এই গ্রামার সবাই নিজের মত করে গুছায়ে নেয়। যেমন ধরো, আমি তোমাকে জিজ্ঞাসা করেছি "কেমন আছি?"। তুমি গর্দভ এর ভুলও ধরলেনা, মানেও বুঝলেনা
- হুঁম্..
- উফ্.. আবার হুঁম্..
-
- ওকে ডান
- কী?
- তোমার নামা দিলাম "হুঁম্.."। ভালোবেসে না জানি মানুষ কত কত নাম দেয়ে, তোমার প্রাপ্য ঐ নামটি হচ্ছে "হুঁম্.."
- হে হে হে
- এ্যাই হুঁম্..
- আ হা হা হা , হা বলো
- এই তো নিজের নাম ধরে ডাকলে বুঝতে পারছো।
- আমি তবে তোমার নাম দিবো "ওঁম্.."
- কেন কেন?
- তোমার নাম ধরে যখন ডাকি, তখন কত সুন্দর করেইনা উত্তর দাও "ওঁম্.."। আমার কেবলই মনে হয় হয়ত কত কাল ধরে বসেছিলে আমার মুখে তোমার নাম উচ্চারণ শুনতে। তাই শুনেই যেন কত মনযোগ দিয়ে উত্তর দিলে "ওঁম্.."।
- হি হি হি.. আমরা তাহলে ওঁম্ হুঁম্ পরিবার! হি হি হি হি..
১২-১২-০৮, ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



