ওঁম্ হুঁম্ - ১
- হ্যালো
- হুম্
- আজ কুয়াশা কেমন পড়েছে দেখেছো!
- হ্যাঁ আর বলো না, আমার একাকিত্ব আরো বাড়িয়ে দিয়েছে
- হুমম
- আশ্চর্য্য! কিছু বুচ্ছু তুমি? না বুঝেই হুম্।
- হে হে হে, না বুচ্ছি
- কি বুচ্ছ কও
- সকালে বিছানা ছাড়তে তোমার ইচ্ছা হয়নি
- হি হি হি... হ্যাঁ
- চোখে ঘুম নেই তবু আলসেমিতে ঘাপটি মেরে পড়েছিলে বিছানায়
-
- মনে হয়ে ছিলো পাশে কেউ থাকলে ভালো হয়
- (নাহ্ বুদ্ধিসুদ্ধি তাহলে হচ্ছে
- কেউ একজনকে পাশে চাইছিলি বলেইতো একাকিত্ব নাকি?
- হুম..
- হেই
- এত দুষ্ট সুরে জিজ্ঞাসা করার কি আছে! পাশে চাইছিলাম চাম্পুকে
- হে হে হে সে তো তোমার বিড়াল!
- তোমার মধ্যেও কিন্তু বিড়ালের মত চোর চোর স্বভাব আছে
- হে হে হে ধরা খাইছো, রাখো
১৩-১২-০৮, ঢাকা।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



