ওঁম্ হুঁম্ - ২ (তোমার মধ্যেও কিন্তু বিড়ালের মত চোর চোর স্বভাব আছে
- ওঁম্...
- হি হি হি, হ্যাঁ বলো
- হাসলে যে!
- আমাকে ফোন করেই কেমন সুন্দর করে একটা ঢেউ দিয়ে টান মেরে ওঁমমম.. বলে আমাকে ডাকলেতো তাই।
- আমিতো সবসময়ই এমন করি!
- সবসময়ই আমি হাসি
- ও
- কি হলো! বুদ্ধু, আমার ভালো লাগে বলে খুশিতে হাসি
- হুঁম্
- হুঁম্..!
- হ্যাঁ বলো
- আমি কি বলবো? ফোন তো দিয়েছো তুমি!
- আমি ফোন দিয়েছিলাম কেবল মাত্র তোমার কণ্ঠটা শুনতে।
- ওমা! কেন? আমার কণ্ঠ কি হারিয়ে গিয়েছিলো!
- রাখি
- রাগ?
- আমার কি রাগ আছে?
- সপ্তম আশ্চর্য্য কীর্তি হচ্ছে তাজমহল, আর প্রথম আশ্চর্য্য প্রশ্নটা এই মাত্র তুমি করলে "আমার কি রাগ আছে?" হি হি হি...
- বাই
- আজ ভালো দিনে রাগ করেছো। রাগ ভাঙ্গানোর অতি আকর্ষণীয় একটা বুদ্ধি আজ সকাল থেকেই মাথায় ঘুরঘুর করছিলো
১৪-১২-০৮, ঢাকা।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



