একটা সিরিয়াস বিষয়ে লেখার ইচ্ছে ছিল। সিইসিকে লেখাটা ফ্লপ করলো। গুছিয়ে লিখতে পারলাম না। এ ব্যাপারে কেউ সাহায্য করতে পারেন?
আরেকটা চেষ্টা করছি। এবার রাজাকার, মৌলবাদ ইত্যাদি নিয়ে। মৌলবাদীদের যন্ত্রণায় বাংলাদেশে টেকা দায়। এখানে ব্লগেও দেখি তাদের উকি-ঝুকি। আমার বাবাকে বিষয়টি বলেছিলাম। তিনি বললেন, বাংলাদেশ যতদিন ভারতবর্ষ থেকে পৃখক থকবে, ততোদিন এদের অত্যাচার থাকবেই। কেননা, বাংলাদেশকে তারা দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বলে বেড়াবে। ভোটের সময় শেখ হাসিনার মত মানুষকেও বোরকা পরতে হবে। মৌলবাদীদের স্বার্থে তারা চাইবে বাংলাদেশ আলাদা থাক। কেননা, তখন তারা ইন্ডিয়ার ভয় দেখাতে পারবে। অথচ, আমরা যদি এক হয়ে যাই, তাহলে আর এ সমস্যা থাকে না। ধর্মই তো দুই বাংলাকে আলাদা করে রেখেছে।
দুই বাংলা যদি এক হোতো, তাহলে বাঙ্গালী হিসাবে আমরা অনেক বড় একটা শক্তি হতে পারতাম। আমাদের ভাষা এক, ৗতিহ্য এক, সংস্কৃতি এক - তাহলে কেন আমরা আলাদা রয়েছি? ভারতবর্ষ যখন জ্ঞানে বিজ্ঞানে, সাহিত্য, সংস্কৃতি, সামরিক শক্তি, অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে, তখন আমরা কেন এভাবে ব্যর্থ রাষ্ট্রের অপবাদ নিয়ে একা থাকতে চাচ্ছি? দেখুন গত পঞ্চাশ বছরে আমরা কি এক চুলও এগোতে পেরেছি? দুইবার তো স্বাধীন হলাম, ফল হোল কি? পৃথিবীর দরিদ্রতম রাষ্ট্র। দুর্নীতিতে এক নম্বর। ঢাকা পৃথিবীর সবথেকে নোংরা শহর।
ভারতবর্ষের চাল না হলে আমাদের চুলো জ্বলে না, শাড়ী না হলে আমাদের বিয়ে হয় না, গান না হলে আমাদের অনুষ্ঠান হয় না। শুধু শুধু একটা কৃত্তিম দেয়াল দিয়েই সব সমস্যা তৈরী করা হয়েছে।
জীবাণুর মত নোংরা মৌলবাদীগুলো থেকে বাচতে হলে প্রাকটিক্যাল চিন্তা করতে হবে।
এ লেখাটাও গুছিয়ে লিখতে পারলাম না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

