somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষমতাবানরা যারা আছেন , আপনাদের সাথে বিরোধ আছে তাদের যদি খুন করতে চান তবে কইরা ফালান , কারন বর্তমানের দুদক চেয়ারম্যান বলেছেন , ড্রাইভার, চাপরাশির দের কথায় বা সাক্ষিতে কিছুই হবে না।

০৮ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান গতকাল রোববার কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই দাবি করেছেন। তিনি বলেন, দুদকের যাবতীয় অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম সাক্ষ্য আইনের আওতায় হয়। যেসব সাক্ষ্য-প্রমাণ সাক্ষ্য আইনের বাইরে বা আদালতে গ্রহণযোগ্য নয়, তা দুদকের কাছেও গ্রহণযোগ্য নয়।
গোলাম রহমান আরও বলেন, ‘গণমাধ্যমের সব খবর কি আদালতে গ্রহণযোগ্য? মুখের কথায় যদি সব হতো তা হলে ড্রাইভার, চাপরাশির কথায় দেশের সব চলত। তাই ওই ড্রাইভারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা কাউকে দোষী বলতে পারি না। দুদক তথ্য-উপাত্তের ভিত্তিতেই ব্যবস্থা নিয়ে থাকে।’
আজমের বক্তব্য দুদকের তদন্তে কোনো প্রভাব ফেলবে না—এমন মন্তব্য করে গোলাম রহমান বলেন, ‘আমরা কখনো বলিনি তিনি (সুরঞ্জিত) নির্দোষ। আমরা বলেছি, এ বিষয়ে তার প্রত্যক্ষ সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।’
গত ৯ এপ্রিল রাতে তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর এপিএস ওমর ফারুকের গাড়িতে বিপুল অর্থ পাওয়ার খবর প্রকাশ হয়। ঘটনার পর থেকে ফারুকের গাড়িচালক আজম খানের কোনো হদিস পাওয়া যাচ্ছিল না।
১৬ এপ্রিল ‘অর্থ কেলেঙ্কারির’ দায় নিজ কাঁধে নিয়ে রেলমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান সুরঞ্জিত। প্রায় ছয় মাস ‘নিখোঁজ’ থাকার পর সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে আজম দাবি করেন, ওই অর্থের উৎস ছিল রেলের ‘নিয়োগ-বাণিজ্য’। টাকা মন্ত্রীর (সুরঞ্জিত) বাড়িতে যাচ্ছিল।

এ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, সেই রাতে টাকা যে মন্ত্রীর বাসায়ই যাচ্ছিল, এ রকম কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি। দালিলিক প্রমাণ ছাড়া দুদক কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না।(চোরে যদি চুরি করে কি দলিল লেখে চুরি করে )

সুত্র: প্রথম আলো

(গাড়ি চালক আজমের বক্তব্য গ্রহণ যোগ্য নয় ! তবে কার বক্তব্য গ্রহণ যোগ্য ? সুরঞ্জিত বাবুর ? যিনি বললেন , আমি ষড়যন্ত্রের স্বীকার। আমি নিষ্কলঙ্ক , নিষ্কলুষ ? আর তাঁর এ পি এসের বক্তব্য গ্রহণ যোগ্য ? যিনি নির্লজ্জভাবে বললেন, ড্রাইভার আজমের ধরিয়ে দেওয়া ৭০ লক্ষ টাকা তার ! রেল ওয়ের জিএম ও তার নিরাপত্তা কর্মকর্তা টাকা নিয়ে মন্ত্রীর বাড়িতে নয় , সুরঞ্জিতবাবুর এপিএসের বাড়িতে নিরাপদে টাকা পৌছে দিতে যাচ্ছিল? আমরা ১৪ কোটি জনতা বলতে চাই, দুদক যদি ভাবে আমজনতার চোখ দুদকের মতই অন্ধ, তবে ভুল করবে । দুদকের এই বক্তব্য আমাদের কাছে বিন্দু মাত্র গ্রহণ যোগ্য নয়। দুদকের উপর আমাদের আস্থাও নেই। দুঃখিত, দুদক !(এই ব্ক্তবের সুত্র প্রথম আলোর পাঠকের)
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:৪৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×