দাম ও ধাপ উপেক্ষা করে বিল করার অভিযোগ বিদ্যুৎ বিলে নতুন ঘাপলা ।আপনাদের খবর কি?
০৯ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিদ্যুৎ বিলে নতুন ঘাপলা বাধিয়েছে বিতরণকারী কোম্পানিগুলো। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দাম এবং ধাপ (স্লাব) উপেক্ষা করে ইচ্ছামতো এসব বিল করা হচ্ছে। এ ছাড়া কোনো কোনো গ্রাহককে আজগুবি বিল দিয়ে বিড়ম্বনায় ফেলা হচ্ছে।গ্রাহকেরা সংশ্লিষ্ট বিতরণ কোম্পানির কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না। এ ধরনের অভিযোগ বিইআরসির কাছেও এসেছে। জানতে চাইলে বিইআরসির সদস্য সেলিম মাহমুদ প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে বিতরণ কোম্পানিগুলোকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। লিখিত নির্দেশনাও পাঠানো হচ্ছে। তার পরও কোনো গ্রাহক প্রতিকার না পেলে সরাসরি বিইআরসিকে জানাতে পারেন।
আজগুবি বিল: ঢাকার দক্ষিণ কাফরুলের ৪৫২ নম্বর বাড়ির (নাজ রজনীগন্ধা-১) একজন গ্রাহক আজগুবি এক বিদ্যুৎ বিল পেয়েছেন। গত আগস্টে ওই গ্রাহকের বিদ্যুৎ বিল এসেছিল (১২ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত) এক হাজার ৮৩৩ টাকা। তাঁর বাসায় এ রকমই বিল আসে বলে ওই গ্রাহক জানান। কিন্তু সেপ্টেম্বর মাসে (বিদ্যুৎ ব্যবহারের সময় দেখানো হয়েছে ১৭ সেপ্টেম্বর থেকে ১২ আগস্ট) তাঁকে বিল দেওয়া হয়েছে ৪৯ হাজার ৬৫০ টাকার।

সুত্র: প্রথম আালো
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন