সাবধান ! সাবধান ! আনুমানিক ১ হাজার কোটি টাকার জাল নোট বাজারে!
১৬ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
৩০০ কোটি টাকার জাল নোট বাজারে! ঈদ আর পূজা সামনে রেখে আরও ৫-৭টি সংঘবদ্ধ চক্র বিপুল পরিমাণ জাল নোট বাজারে ছাড়ার পরিকল্পনা করছে।
বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারকাত মনে করেন, দেশে মোট জাল নোটের পরিমাণ হবে আনুমানিক ১ হাজার কোটি টাকার। আবার প্রতিটি জাল নোট যদি প্রতিদিন বাজারে গড়ে পাঁচবার হাত-বদল হয় সে ক্ষেত্রে প্রতিদিন আবর্তনশীল জাল টাকার পরিমাণ হবে ৫ হাজার কোটি। গত ঈদের আগে মুগদা থেকে সেলিম আহমেদ নামে জাল টাকার গডফাদারসহ তার চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করে ডিবি। এর পরও জাল টাকা কারবারিদের তৎপরতা থেমে নেই। (এই সব হোতাদের কোন বিচার না করে সরাসরি ফাসি দেয়া উচিত)
সাধারণত দরিদ্র ও অশিক্ষিত লোকদের বেশি বেছে নেয়
। জাল টাকার ব্যবসায়ীরা সংসারের প্রয়োজনীয় কেনাকাটার ক্ষেত্রেও জাল টাকা খরচ করে। খোঁজ নিয়ে জানা যায়, জঙ্গি ও চরমপন্থিরা অস্ত্র-গোলাবারুদ কেনার ক্ষেত্রে জাল টাকা ব্যবহার করে। আবার বিদেশি মুদ্রা জালিয়াত চক্রের সদস্যরা জঙ্গিদের মাধ্যমে আড়াই শ কোটি টাকার মতো জাল টাকা দেশে ঢুকিয়েছে। গত বছর জঙ্গি সোলায়মান মজুমদার এবং তরুণী রুবিনা ও রীনাকে গ্রেফতারের পর এই খবর পান গোয়েন্দারা।
মদদদাতারা ধরাছোঁয়ার বাইরে : অর্থনীতিবিদের মতে, এই চক্রের পেছনে বহির্বিশ্বের কিছু চক্রের সঙ্গে সরকারের কিছু অসৎ কর্মকর্তার ইন্ধন রয়েছে। বেশ কয়েকটি স্তরে এ ব্যবসা হচ্ছে বলে ব্যবসায়ী ও উৎপাদনকারীদের ধরা সম্ভব হলেও মদদদাতাদের ধরা সম্ভব হচ্ছে না। অর্থনীতিবিদ আবুল বারকাত বাংলাদেশ প্রতিদিনকে আরও বলেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো কয়েকটি চক্রের মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশে বড় বড় ব্যক্তির মাধ্যমে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করছে। এসব ব্যাপারে রহস্যজনক আচরণ করছেন গোয়েন্দারা
। সুত্র:
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন