মনুষ্যত্বের প্রথম যে দীক্ষা উচ্চারণে
তারই সম্মানের জন্য তোমরা যুথিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল সেদিন
তোমাদের গগন বিদারী স্লোগান- অমরত্বের সুরে মিশে থাকে
তোমাদের আত্মত্যাগ- রক্তে জ্বালিয়ে দেয় অধিকারের নেশা
তোমাদের স্বপ্ন- আজো চেতনার আলো ছড়ায় সারা বিশ্বে
সেই চেতনার দৃপ্ত শপথে সত্তা জুড়ে আছো শুধু তোমরাই।
মহান ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি রইলো গভীর শ্রদ্ধাঞ্জলী।
ছবিঃ ফুলে সাজানো শহীদ মিনার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

