টানা নয় দিন বন্ধ থাকার লেনদেন শুরু হওয়ার প্রথম ঘন্টায় ডিএসইতে সূচক কমেছে ১০০ পয়েন্টেরও বেশি।
ঈদুল আজহা এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা নয় দিন বন্ধ থাকার পর রোবাবার দেশের দুই পুঁজিবাজারে লেনদেন শুরু হয়।
রোববার লেনদেন শুরুর এক ঘণ্টা পর বেলা ১২টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১০৬ পয়েন্ট কমে হয়েছে ৫ হাজার ১০২ পয়েন্ট।
ওই সময় পর্যন্ত লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৩টির, কমেছে ১৯১টির। বদলায়নি ৬টির দাম। হাতবদল হয়েছে ৫২ কোটি টাকার শেয়ার।
ঈদের আগে শেষ কর্মদিবসে গত ৩ নভেম্বর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমে প্রায় তিন বছর আগের অবস্থায় পৌঁছে।
এর আগে ৩০ অক্টোবর ডিএসই সাধারণ সূচক কমে প্রায় দুই বছর আগের অবস্থায় চলে আসে।
ঈদের আগে শেষ কর্মদিবসে ডিএসইর সাধারণ সূচক দশমিক ৪৪ পয়েন্ট হারিয়ে ৫ হাজার ২০৮ দশমিক ৯৬ পয়েন্টে নেমে আসে।
আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাছাই সূচক (সিএসসিএক্স) ৪৬ পয়েন্ট কমে হয়েছে ৯ হাজার ৫০২ পয়েন্ট।
বাজারের এই পরিস্থিতিতে গত সোমবার সংবাদ সম্মেলন করে ব্যাংকগুলোকে পুঁজিবাজারে সর্বোচ্চ বিনিয়োগে বাধ্য করার দাবি জানায় ক্ষুদ্র বিনিয়োগকারীরা। ৬ ডিসেম্বরের মধ্যে এ দাবি মানা না হলে ৭ ডিসেম্বর মহাসমাবেশ করারও ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

