কোরিয়ান ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং ৪০ ইঞ্চি স্ক্রিনের ফুল এইচডি টাচস্ক্রিন টেবিল তৈরি করেছে। টেবিল হিসেবে ব্যবহারযোগ্য এ ট্যাবলেটটি একসঙ্গে ৫০ স্পর্শে সাড়া দিতে পারে।
স্যামসাংয়ের নতুন ৪০ ইঞ্চি মাপের টেবিলের নাম ‘সারফেস।’ টেবিলের মতো রাখা যায় বলেই ডিভাইসটিকে ‘সারফেস’ টেবিল বলা হচ্ছে।
‘সারফেস’ টেবিলের প্রযুক্তির পেছনে রয়েছে মাইক্রোসফট। মাত্র ৪ ইঞ্চি পুরুত্বের ট্যাবলেটটিতে ব্যবহৃত হয়েছে মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম।
‘সারফেস’ ট্যাবলেটটি আঙ্গুল ছাড়াও কলম, পয়েন্টার বা যেকোনো ধরনের স্পর্শেই সাড়া দেয়।
ডিভাইসটিতে রয়েছে অসংখ্য অ্যাপ্লিকেশন যাতে স্ক্রিনে শিশুদের সরাসরি পেইন্ট করার মতো অ্যাপ্লিকেশনসহ ফটো এডিট বা ফেসবুকে আপলোড করার মতো অ্যাপ্লিকেশনও রয়েছে।
সিইএস ২০১১ কম্পিউটার মেলায় মাইক্রোসফট পরবর্তী প্রজন্মের ‘সারফেস’ টেবিলের অভিজ্ঞতা হিসেবে ‘পিক্সেল সেন্স’ নামের প্রযুক্তি দেখিয়েছিলো। এ প্রযুক্তিতে এলসিডি প্যানেলে ক্যামেরার ব্যবহার ছাড়াই ছবি দেখানো সম্ভব। গিজমো ‘বেস্ট অফ হোয়াট’স নিউ’ পুরস্কারও জিতেছিলো এ প্রযুক্তি। এ প্রযুক্তিটিই স্যামসাং-এর সারফেস টেবিলে ব্যবহৃত হয়েছে।
সারফেট টেবিলটি দেয়ালে ঝোলানো, বা এর সঙ্গে পায়া লাগিয়ে টেবিলের মতো দাঁড় করিয়েও ব্যবহার করা যাবে। ‘এসইউআর ৪০’ মডেলের এ ডিভাইসটির দাম পড়বে সাড়ে ৭ হাজার পাউন্ড।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

