নরসিংদী, ১৪ নভেম্বর: সোমবার দুপুর দুইটা থেকে জেলা প্রশাসকের (ডিসি) নির্দেশে নরসিংদীতে ডিশ লাইন বন্ধ রাখা হয়েছিল।
স্থানীয় ক্যাবল অপারেটর ব্যবসায়ী নাজমুল হক সরকার জানান, ডিসির নির্দেশে ডেপুটি কালেক্টর শহিদুল ইসলাম তাকে ডিশ লাইন বন্ধ রাখার কথা বলেন। এরপর বিকাল ২টা থেকে নরসিংদী জেলায় বেসরকারি টিভি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ ছিলো।
সন্ধ্যে সাড়ে সাতটায় ডিসির অনুমতি সাপেক্ষে ডিশ লাইন পুনরায় চালু করা হয়।
এবিষয়ে বার্তা২৪ ডটনেটকে ডিসি মো: ওবায়দুল আজম বলেন, ‘ঠিক ডিশ বন্ধ নয়, বিটিভিতে প্রধানমন্ত্রীর প্রোগ্রাম পরিস্কার করে যাতে দর্শক দেখতে পায় সেজন্য সাময়িক অন্য চ্যানেলগুলো বন্ধ রাখা’র কথা বলেছিলেন তিনি। উল্লেখ্য, দুপুরে ঢাকায় আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নরসিংদীর পৌর মেয়র ও স্থানীয় আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন নিহত হবার পর থেকে এ বিষয়ে বেসরকারি টিভি চ্যানেলগুলোতে সম্প্রচারিত নানা সংবাদ জেলা প্রশাসনের জন্য অস্বস্তি তৈরি করেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, লোকমান নিহত হবার তার ছোটো ভাই ১৪ জনকে অভিযুক্ত করেন একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর এক ভাইকে প্রধান আসামী করা হয়। আসামীদের কাউকে এখনো গ্রেফতার করেনি পুলিশ।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



