হৃদয় গহীনে জড়াবো তোমায়
যদি হাত বাড়িয়ে কাছে ডাকো;
দূর থেকে বলি; আসবো না’কো
আমি ভেবে নেই মিথ্যে প্রণয়ের অভিনয়ে;
ডাকছো তোমার আঙ্গিনালয়ে।
তুমি বলো নাহ্ এ প্রণয় নয় মিথ্যে অভিনয়;
তোমাকে ভালোবাসার এই আহ্বানে,
কাছে পেলে তোমায় জড়াবো হৃদয় গহীনে।
সত্যি ভেবে তাই, আজ ধরলাম তোমার হাত
কেটে যাক দুঃখ; আসুক সুখের রাত ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

