সাদা কালো ও রঙ্গিন জীবন (চতুরভূজ)
আমি এখন আকাশে। সেইযে কবে মানুষের মনে পাখির মত আকাশে ওড়ার বাসনা তৈরী হয়েছিল সেই থেকে সে কেবল উড়ে বেড়াতে চায়। এখান থেকে সেখানে , সেখান থেকে এখানে, এই ভূবন থেকে অন্য ভূবনে। মানুষই একমাত্র প্রানী যে ইচ্ছে করেই মমতায় জড়ায় আবার সকল মমতার বন্ধন ছিন্ন করে উড়াল দিতে চায়! এই আদিম বাসনা সৃষ্টিকর্তাই তাঁর সৃষ্টির ডি এন এ তে ঢুকিয়ে দিয়েছেন। এতে আমাদের কোনো দোষ নেই।
তেইশ বছর ধরে যে মাটিতে দৌড়ে বেড়িয়েছি, যে মাটির ভালবাসা আমাকে আঁঠার মত আটকে রেখেছিলো আজ সেই মাটি ছেড়ে চলে যাই অন্য কারও ফুটপাথে, অন্য কোনো বসতিতে। নতুন করে আবাস গড়ার জন্য, নতুন ভালবাসায় নিজেকে ভেজাবার জন্য। পুরোনো ভালবাসার মলাটে নতুন প্রেমের ধূলোর আস্তরণ ফেলবার জন্য।
বাংলাদেশ থেকে সমস্ত মায়া মমতার বাঁধন ছিন্ন করে নতুন দেশে এলাম। সারা রাস্তা প্লেনে চড়ে সমস্ত স্মৃতী মনে করে ডুকরে ডুকরে কেঁদে উঠছিলাম। আমার কেবলই চোখে ভাসছিলো লোকে লোকারণ্য ঢাকা শহরের কথা, বারবার মনে আসছিল আমার গ্রামের পুকুরঘাটার সেই শিউলী গাছটার কথা। দেশে থাকতে যে মানুষটাকে দেখে গা জ্বালা করত আজ যেন তার মুখটা সামনে আনতেই সেই চেহারা করুণ লাগছিলো! তেইশ বছর বয়সী কোনো তরুনী কাঁদতে কাঁদতে বিদেশ পাড়ি দিচ্ছে - এটাই একটা অদ্ভুদ বিষয়! এতই যদি কান্না তবে উড়াল দেয়া কেন? কে বাধ্য করেছে নিজের চির আপন ভূমি ছেড়ে চলে যেতে? কোন জীবনের আশায়? কে বলতে পারে সে জীবনে সুখের আবাস নাকি কষ্টের? কে জানে সুখ পাখিটা কোন দেশে বাস করে?
তবুও মানুষ দূরে পাড়ি দেয়, তবুও।
সিডনী এয়ারপোর্ট এসে আমি কারও জন্য অপেক্ষা করছিলাম যে আমাকে নিতে আসবে। তাকে দেখিনি কখনও! মনে মনে বলছিলাম অপেক্ষার মত যন্ত্রনাদায়ক যন্ত্রনার মাঝখান দিয়ে কেউ আমাকে আর নিওনা প্লীজ, ঠিক তখনই একটা ভরাট কন্ঠ বলে উঠল," আপনি কি বাংলাদেশ থেকে এসেছেন? আপনি কি ....?'' শুরু হল নতুন কাহিনীর। একই সাথে ব্যাথা এবং সুখ পাওয়ার এক অদ্ভুদ মিশ্রন। একই সাথে মৃত্যর বাসনা আর বেঁচে থাকার কামনা। শুরু হল নীল বেদনার অতৃপ্ত সুখ। কে বলেছে জীবন ছোট? জীবন আসলে অনেক বড়-কত ঘটনার সমন্বয়ে গড়া আমার এই জীবন। আমি কি পারব আমার জীবনের সমস্ত সাদা-কালো ও রঙীন কাহিনীর বর্ণনা করতে? আমাকে কি ঐ সময়টুকু দেয়া হবে! কে বলতে পারে এই এই জীবনের শেষটা কোথায় কোন মোহনায় গিয়ে মিশেছে। কে বলতে পারে সে কোনোদিন নীল রং এর শাড়ি পড়ে এক শান্ত নদীর তীরে কোনো এক কদম গাছের নিচে কারও হাত ধরে দাঁড়িয়ে স্বর্গ সুখে ভাসতে পারবে কিনা! জীবনে যে সুখের আশায় পরিচিত গন্ধ ছেড়ে এসেছে, সেই সুখ পাবে কিনা, কে বলতে পারে। তুমি কি পারবে শোনাতে আমাকে সেই না শোনা কাহিনী?
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।