বনরায়নের পথে আজ দাতাগোষ্ঠীর যাত্রা হলো শুরু
আজ নয়, গতকাল অথবা তাহারও আগেই
দাতব্য সভ্যতার আলোকবন্যায় ভেসেছে সময়
পুড়েছে অক্ষত জাতির কৌমার্য, উত্থিত সুধাম্বর-
জ্যাজ সঙ্গীত শোনার আগেই পুড়ন্ত দুকানের জ্বলুনি
রেলের শব্দে শব্দে তীব্রতর হয়-
হয়তোবা ঝাঁকভাঙা দুএকটা পাখির স্বপ্নগান
অথবা শূকরের ঘোৎ ঘোৎ আবছা মিলিয়ে যায়-
শান্তির স্বপক্ষে নীলিমার রং আজ লাল
শিকারী গুলির মুখে স্তব্ধ গানে বিভোর
পাখি আর পায়নাকো মাসোহারা, উষ্ণ আলিঙ্গন
বস্তুত ছুটিতে গিয়েছে সকল এ্যাম্বাসারডার-

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

