দেশের মধ্যে শব্দ উড়ছে অনেক
শব্দে শব্দে কানটা ঝালাপালা
কোনটা রেখে কোনটা শুনি
বেজায় হট্টগোল- এই ফাঁকে গোল!
দেশের মধ্যে গন্ধ উড়ছে খুব
গন্ধে গন্ধে দেশটা মাতোয়ারা
মিঠেকড়া এমন গন্ধে নাক
কুঁচকেমুচকে গেল- গন্ধটা কি ভালো!
দেশের মধ্যে বৃষ্টি উড়ছে খুব
একএক ফোঁটা একেকরকম ধার
একটা গরম, একটা পাথর, একটা কালো
ঝাঁপিয়ে এলো- কোথায় আলো?
দেশের মধ্যে স্বপ্ন উড়ছে অনেক
স্বপ্নে স্বপ্নে চোখটা এলোমেলো
চোখের উপর মলম দিয়ে, চোখটা খুলে
দেখবেটা কি?- সবই ভালো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

