আমি তো আমারই মতো চলিফিরি একা
পেছনে হাজারো মানুষ, সামনে হাজার
আশেপাশে এতসব মানুষের আনাগোনা তবু
একা আমি
আমিই কি একা শুধু?
তবে যে উহারা- সামনে, পিছনে এবং ডাইনে-বামে
ছুটিয়াছে এক অব্যর্থ অন্বেষণে...
উহাদের চেহারায় এত একাকীত্ব কেন
এত নির্লিপ্ততা কেন?
উহারা যা বলে- কিছুই বুঝি না আমি
এমন কি বোঝে না উহারাও
একে-অপরের ভাষা, এমন কি ইঙ্গিত
এমন কি এমন কিছু যাহা পূর্বাপর ঘটিয়াছে।
এবং মুখাকৃতির মতোই তাহাদেরও চিন্তার রং
অনন্য নিজস্বতা নিয়ে সকলের থেকে দূরে
যেনবা নিজের সাথে নিজেই মেতেছি খেলায়
আমাদের আকাঙ্ক্ষিত অভিপ্রায়ের পথে-

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

