কেউ না জানুক
আমি তো জেনেছিল
ক্ষরণ হচ্ছে খুব
ক্ষরণ হচ্ছে হৃদয়ের অভ্যন্তরে আমার
আর আমি আঁকড়ে ধরতে চেয়েছি
পুরো হৃদপিণ্ডটাকে- শক্ত দুটি হাতে ।
মাঝে মাঝে এমন করেই ক্ষরণ হয়
আর আমি হৃদপিণ্ড খামচে ধরি
তাতে করে যন্ত্রণা বেড়ে যায় আরো ।
কখনো কখনো গলায় আঙুল ঢুকিয়ে
ছিঁড়তে চেয়েছি কণ্ঠনালী
কখনো আবার সিগারেটের জ্বলন্ত মাথা
ঠেসে ধরেছি যৌনাঙ্গের মাথায় ।
তবুও ক্ষরণের যন্ত্রণা কমে না
সবকিছু ম্লান হয় ক্ষরণের কাছে
আমি কি চিৎকার করে উঠি? হয়তো-বা।
হয়তো-বা কাতর ধ্বনি উঠে আসে বুক বেয়ে নিচে ।
এত যন্ত্রণা তবু আরো যন্ত্রণা চাই
চাই ক্ষরণ, ক্ষরণের চাকভাঙা লাল
কেউ না জানুক
আমি তো জেনেছে যে
হৃদপিণ্ডের অপর নাম যৌনতা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

