ছায়াকে
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছায়ার আড়ালে লুকিয়ে
এতদিন সূর্যের মুখ দেখি নি
আর আজ হঠাৎ ছায়াটা উধাও
আর- একি সূর্যের তেজ?
জীবন্মৃত হয়ে পড়ি আমি
হয়ে পড়ি শক্তিশূণ্য
তারপর কোমায় গিয়ে দেখে আসি দুঃস্বপ্ন
তবে কি আমি পাবো না ছায়া আর-
সেই পরিচিত ছায়া
ছায়ার গায়ের সেই পরিচিত গন্ধ
অপার্থিব পবিত্রতায় স্নিগ্ধ সেই সত্তা
অথবা মাটি নির্মিত রমণীয় কোনো কাঠামে
দুঃস্বপ্নে ঘামতে থাকি
সূর্যতাপে ঘামতে থাকি
ভাবতে থাকি ছায়ার কথা
ভুলতে থাকি ছায়ার কথা রৌদ্রতাপে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন