somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোবাইল চর্চা, সংস্কৃতিকে পরিবর্তন করেছে, করছে; বাড়াচ্ছে মিথ্যা...

২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনে করুন আপনি বসে আছেন বাসের সিটে। এবং আপনার পাশে বসে আছেন একজন... এভাবে বাসভর্তি মানুষ। জ্যামে পড়ে সবাই হাশফাঁস করছে। কিন্তু কেউ কোনো কথা বলছে না। বাসটা পড়েছে মগবাজারের জ্যামে। হঠাৎ একজনের মোবাইল বেজে উঠলো। লোকটা পকেট থেকে মোবাইলটা বের করলো এবং স্ক্রণে নম্বর দেখেই সিটে দাঁড়িয়ে গিয়ে মোবাইল রিসিভ করে বলল, স্যার আমি তো এখনও কাকলী মোড়ে আটকে আছি। গাড়ি একইঞ্চিও নড়ছে না। গাড়ির সব লোক এই কথা শুনে তার দিকে তাকিয়ে রইলো। লোকটির অব্শ্য এসবদিকে কোনো খেয়াল নেই। লোকটির পরের কথাটি এরকম, স্যার এসি গাড়িতে চড়েছিতো, মোটামুটি গরমটা কম। লোকজন আবার তার দিকে তাকিয়ে দেখলো লোকটা দরদর করে ঘামছে। জ্বি স্যার, জ্বি স্যার, আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করছি, এইজন্যই তো কাউন্টারের গাড়িতে টিকিট কাটছি। লোকজন এবার রীতিমতো তার দিকে চোখ গেঁথে রাখলো। লোকটা মোবাইলে কথা শেষ করে সেটটা পকেটে রেখে আশেপাশে তাকালো এবং সবাইকে দেখে নিয়ে ফিক করে হেসে ফেললো। এবং তৎক্ষণাৎ আরেকটি লোকের ফোন বেজে উঠলে সে ফোন রিসিভ করেই বললো, জ্বি স্যার আমি এখন কাকলীর মোড়ে আটকে আছি, জ্বি স্যার এসি গাড়িতে।
এতো গেল সাধারণ, মামুলি একটি ব্যাপার যা হরহামেশাই ঘটছে। কিন্তু তার চেয়ে বড় ব্যাপার হলো, আমাদের চোখের সামনে নয়, সমাজের আভ্যন্তরীণ স্রোতের যে চোরাবালি সেখানে এমত মিথ্যার কত বালু ঘুরে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে এবং প্রতিনিয়ত জন্ম দিচ্ছে এক অন্য সংস্কৃতির যা দিনে দিনে আমাদের মূল সংস্কৃতিকে আস্তে আস্তে দূরে সরিয়ে দিচ্ছে। বিষয়টি এমন যে, একটি মেয়েকে একটি ছেলে ফোন দিলো এবং মেয়েটি ফোনটা কেটে দিল। এভাবে অনেকক্ষণ জ্বালানোর পর একপর্যায়ে মেয়েটি ফোনটি ধরে তার বিরক্তি প্রকাশ করে। তখন ছেলেটি জানায়, আমি তো আপনার বিরক্তিই উৎপাদন করতে চেষ্টা করছি। অমনি ফিক করে হেসে ফেলে মেয়েটি। এবং আমার জানামতে একদিন ঐ ছেলেটির সাথে মেয়েটির বিয়ে হয়।
একটি মেয়ে বোরকা পরে ঘুরে বেড়ায়। তার মুখটা কেউ দেখতে পায় না। একদিন একটা ছেলে তার মোবাইল নম্বর নিয়ে তাকে ফোন করে এবং একপর্যায়ে তার বন্ধুতা অর্জন করে। কিন্তু বাস্তবতা হলো এই যে, এই মেয়েটির কারো সাথে কথা বলারও স্কোপ নেই। মোবাইল না থাকলে হয়তো কোনোদিনও ঐ মেয়েটির সাথে ঐ ছেলেটির কথা হতো না। বন্ধুত্ব গড়ে উঠতো না, এবং একদিন রাতের আঁধারে স্বামী ও ২ ছেলেমেয়েকে ফেলে ফোনপ্রেমিকের হাত ধরে পালাতো না।
এ সবই হচ্ছে, হবে। আর এর পেছনে অমোঘ এক বিষয় কাজ করছে যার নাম মোবাইল। আধুনিক যুগের এই মোবাইল সংস্কৃতি এখনো ভালোভাবে আয়ত্ত করতে না পারা, অতি ঔৎসুক্যতা, কোনো বিশেষ ব্যক্তির প্রতি লক্ষ্য নির্ণয়, কাজের চাপ ইত্যাদি মোবাইলে একজন লোককে মিথ্যা বলিয়ে নিচ্ছে আর লোকটিও মিথ্যা বলে যাচ্ছে।
এতসব বলার পেছনে একটি কথাকে আমি গুরুত্ব দিতে চাচ্ছি আর তা হলো, মোবাইল আমাদের উপকার করেছে অনেক, কিন্তু পরিবর্তন করছে আমাদের সংস্কৃতি যার আধার হলো মিথ্যা।
১১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×