ব্লগের সবাই গ্রামীনফোনের কলচার্জের ব্যাপারে বহুদিন থেকে লিখে আসছেন।
সবাই একরকম বাধ্য হয়েই জিপি ব্যবহার করেন, যারা বাধ্য নন তারা অলরেডি কনভার্ট হয়ে গেছেন
আমিও ত্যাক্ত-বিরক্ত হয়ে ভাবতেছি ৫ বছরের পুরোনো সিমটাই চেন্জ করে ফেলবো
প্রতিমাসে ১৫০০ টাকার উপর খরচ হয়, ওরা বানায় দিছে স্টার সাবস্ক্রাইবার
আজ সকালে ঝেড়ে একটা মেইল পাঠালাম [email protected] এ।
* ২৫ পয়সা এফএনএফ
* পালস দেয়া
* অন্য আপারেটরে কলচার্জ কমানোর দাবী নিয়ে
রাতে সুকন্ঠি বালক ফোন দিয়ে বললো সে উধ্বর্তন কর্মকর্তাদের কাছে মেইলটি ফরোয়ার্ড করেছে এবং সাথে থাকার জন্য কাকুতি-মিনতি জানালো।
জানি কাজের কাজ কিছুই হবেনা, তবুও এতো পুরোনো সিম বদলাইতে মন্চায় না!!
আপনারাও দু-একটা মেইল পাঠালে হয়তো ওদের টনক কিছুটা নড়তে পারে। (অন্তত সিরিয়াস হিসাবে নেবে)
উৎসাহিরা [email protected] এ ঝেড়ে মেইল পাঠান মোবাইল নম্বরসহ।
[এটি একটি রিপোষ্ট]
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


