আজকের দিনে জানালার শিকে কতগুলো রোদ জড়িয়ে
ধরছে আমার আত্মা… এখন একশলা সিগারেটের তৃষ্ণা ছিল
কিন্তু টাকা নেই, একপেগ ভোদকা’রও প্রয়োজন ছিল
কি আর করা! আজকের দিনটি থাক না গোপন
না-হয় এই দিনটিই উপহার দেব সরল অনুভূতির কাছে
তুমি সরে দাঁড়াও, বিশ্রাম নাও— ধরো চুইংগাম চিবাও
আমি খুঁজি হাওয়ার সাথে ধাক্কা খেয়ে কোথায় হারালো
আমার প্রস্তুতিসহ দুঃখের গভীর..!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

