ফেসবুক আমরা প্রত্যেকই ব্যবহার করি।এতে আমাদের বিভিন্ন ধরনের বন্ধু বান্ধব থাকে।যেমন খুব কাছের বন্ধু,কিছু পুরানো বন্ধু,ফ্যামিলির কেও বা এমন কিছু বন্ধু বা প্রতিবেশী যাদের ফ্রেন্ড লিস্ট এ রাখার ইচ্ছা থাকে না কিন্তু নানান কারণে রাখতে হয়।আমরা কেও কেও আবার অপিরিচিত কাওকে ফ্রেন্ড লিস্ট এ অ্যাড করি।কখনো কখনো আমাদের মনে হয় শুধু পছন্দের গুটি কয়েক বন্ধুর সঙ্গে চ্যাট করতে কিন্তু বাকিদের এড়িয়ে চলতে।কিন্তু ফেসবুক এ ইনভিইসিবল থাকার কোনও উপায় নাই জিমইল এর মত।কিন্তু আমরা যেটা করতে পারি টা হল চ্যাট লিস্ট ক্রিয়েট করা।এর মাধ্যমে আমরা শুধু পছন্দের কারো কাছেই অ্যাভেলেবল থাকবো কিন্তু বাকিদের কাছে অফলাইন থাকবো।
আপনাকে যা করতে হবে টা হল:-
1.প্রথমে আপনার নিজের প্রোফাইলে ক্লিক করেন।
2.তারপর সেখান থেকে ফ্রেন্ড ট্যাব এ ক্লিক করেন।
3.এবার প্রত্যেক টি বন্ধুর নামের পাশে দেখবেন ফ্রেন্ডস কথাটি লেখা আছে।
4.যে বন্ধুদের নিয়ে গ্রুপ করতে চান তাদের যেকোনো একজনের নামের পাশের ফ্রেন্ড কথাটিতে মাউস টা রাখলেই কতগুলো লিস্ট দেখতে পাবেন।
5.এবার show all list এ ক্লিক করেন।
6.একটা অপ্শন পাবেন new list বলে।
7.সেখানে নিজস্ব একটা নাম দিন।
8.এবার enter মারলেই ওই বন্ধু টি আপনার পছন্দের লিস্ট এ চলে আসবে।
9.এবার সব বন্ধুদের পাশের ফ্রেন্ড ট্যাব এই দেখবেন নতুন গ্রুপ এ অ্যাড করার অপ্শন রয়েছে।পছদ মত বন্ধু কে অ্যাড করার জন্য শুধু ওইলিস্ট টি তে ক্লিক করুন।
10.এবার চলে আসুন ফেসবুক এর চ্যাট লিস্ট এর একদম নিচে সার্চ এর পাশের বাটন টিতে।ক্লিক করলেই দেখতে পাবেন limit availability অপ্শন
11.ক্লিক করুন।make me available to সিলেক্ট করে আপনার তৈরি চ্যাট লিস্ট এ ক্লিক করে দিন।
এবার আপনি নির্জঞ্ঝাট এ শুধু মাত্র প্রিয় বন্ধুদের সঙ্গে চ্যাট করতে পারবেন।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


