somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তাজুল ইসলাম মুন্না
সাংবাদিকতা নিয়ে পড়ালেখা করছি। পাশাপাশি অনলাইন জার্নালিস্ট হিসেবে কাজ করছি দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডে। ব্লগে ফেরার ইচ্ছা বহুদিনের। একদিন হয়তো হুট করে আবারও রেগুলার হয়ে যাবো।

আজও মনে পড়ে সেই প্রিয় মানুষটিকে...

১৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার দাদী মারা গিয়েছে প্রায় ২ মাস হল। প্রিয় কেউ মারা গেলে কেমন অনুভুতি হয় তা প্রায় সবাই-ই জানেন। কিন্তু প্রিয় মানুষটি কষ্ট পেয়ে ধীরে ধীরে মারা গেলে কেমন লাগে তা হয়তো সবাই জানেনা..... সেই লাগাটাই আমার জীবনে এসেছে।


দাদীকে কেমন ভালবাসতাম তা প্রকাশ করা সম্ভব নয়। আমার জন্মের পর থেকেই দাদীকে অসুস্থ দেখি। তিনি স্ট্রোক করেছিলেন। স্ট্রোক করার পর তিনি বেঁচে ছিলেন প্রায় ৮ বছর। কিন্তু আমার প্রতি দাদীর ভালবাসা এবং তার প্রতি আমার ভালবাসা ছিল প্রচুর। প্রতিনিয়ত দাদীর একটি করে শক্তি শেষ হচ্ছিলো। একজন মানুষের জীবন প্রদীপ কিভাবে আস্তে আস্তে নিভে যায় তা আমি দেখেছিলাম আমার দাদীকে দিয়ে। সে আমাদের বাসায় আমার চোখের সামনে ছিল দীর্ঘ সময়। সময় পেলেই আমি আমার প্রিয় দাদীর কাছে গিয়ে বসতাম। দেখতাম প্রিয় মানুষটির কষ্ট। দেখতে হত। কিছুই করার ছিল না। দাদীকে প্রায়ই আঙ্গুর খাওয়াতাম। এই একটা জিনিস আমার দাদী সবচেয়ে ভাল করে খেতে পারতো। তাও প্রস্তুত করে দিতে হত। আঙ্গুরের উপরের পাতলা আবরণটাকেও সে গিলতে পারতো না। তাই সেটাকে ফেলে তারপর দিতে হত।

আমার দাদীকে আমি যতটুকু ভালবাসতাম তার থেকে অনেক বেশি ভালবাসতো আমার বড় দুইভাই। তারা দুইজন বড় হয়েছিল দাদীর স্নেহ নিয়ে। আমার মা কখনো আমার বড় ভাইদেরকে মারলে বা কিছু বললে তারা সরাসরি আমার দাদীর কাছে গিয়ে নালিশ করতো। তখন আমার দাদী আমার আম্মুকে বকতো।

************************************

আমার দাদী যেদিন মারা গেলেন সেদিন বিকাল তেকেই বোঝা যাচ্ছিলো যে তার ভিতরে কিছু একটা হচ্ছে। শ্বাস নেওয়ার সময় ভীষণ শব্দ হচ্ছিলো। আমি একটু পরপর গিয়েই দেখছিলাম দাদীর অবস্থা। আমার দাদীর শ্বাসের সাথে ঘড়ঘড় করে শব্দ হচ্ছিল। শব্দটি এখনো আমার কানে বাজে। আমার দাদীর অবস্থা খারাপ হয়েছিল বিকাল ৪টা থেকে। সে মারা গেল সবাই আসার পরে। তখন ঘড়িতে প্রায় ৭:৩০টা বাজে। এই প্রথম আমি কাউকে নিজের চোখের সামনে মারা যেতে দেখলাম। সেই প্রথম ব্যক্তিটি আমার প্রিয় দাদী.......

আজ দাদীকে খুব বেশি মনে পড়ছে। দাদী উঠতে বসতে না পারায় তার বিছানা থেকে সবসময় একটা গন্ধ আসতো। সেই গন্ধটাকে সরানোর জন্য আমরা একটা রুম স্প্রে ইউজ করতাম। আজকে বাসায় শুটকি নিয়ে আম্মু কি যেন করছে। শুটকির গন্ধ সরানোর জন্য আমি রুমে নিজের অজান্তেই দাদীর স্প্রেটাকে দিলাম। সঙ্গে সঙ্গে মনে পড়লো আমার দাদীকে। মনে হল আমার সামনের বিছানায়ই আমার দাদী শুয়ে আছে.......



আল্লাহ আমার দাদীকে বেহেশত নসিব করুক.....
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৪৫
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×