রিংকুঃ কিরকম?
আমিঃ মানে। এরকম। "আর মাত্র তিনদিন।" বা "আর মাত্র ৭২ ঘন্টা।"
রিংকুঃ (হেসে) নাহ্, এরকম কিছু বলেনি।
আমিঃ তুই কি কোন ধারণা করতে পারিস?
রিংকুঃ হ্যা। আমার একটা ধারণা আমি আর বেশি হলে ৪-৫ বছর বাচবো।
আমিঃ তোর ক্যান্সার ধরা পড়লো দুই বছর হলোনা?
রিংকুঃ হ্যা।
আমিঃ দুই যখন দুই বছর বেচে আছিস তখন আরোও বেচে থাকবি।
রিংকুঃ কি জানি!?
রিংকুকে করা আমার একটা এসএমএস
"Manusher jibon fuler moto, provater ful sondhay jhore jay. Tui kono cinta korisna. Tui bece jabi. Tor songe onek joner doa ache."
আমি চেষ্টা করছি রিংকুকে সবকিছু ভুলিয়ে রাখতে। যতক্ষণ আমি ওর পাশে থাকি। ও ওর মুখটাকে বিষন্ন করতে পারেনা। ও হাসতে বাধ্য। কারণ, ও আমার কাছে আছে। কিন্তু এই বন্ধুটির ভবিষ্যত কি? তা আমি জানিনা।।।
রিংকুকে নিয়ে পোস্ট - মানুষের জীবন ফুলের মতো. প্রভাতের ফুল সন্ধ্যায় ঝরে যায়।।।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০০৮ দুপুর ১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



