বুয়েট ভিসি প্রোভিসির পক্ষে গতকাল বুয়েট ক্যাম্পাসে দেশের সোনার ছেলেদের যে মিছিল হয়েছে সেখান থেকেই সমগ্র দেশবাসী এই সুখবরটি পেয়েছে। এমন একটি ডিপার্টমেন্টের শুভ সুচনার সম্পুর্ন কৃতিত্ব বুয়েট ভিসির (যিনি বলেছেন "I can sell BUET" ) । আর দেশবাসীকে এই সুখবর দেয়ার বিরল কৃতিত্ব দেখিয়েছেন এটিএন বাংলার জনৈক রিপোর্টার ।
গতকাল বুয়েটে ভিসি প্রোভিসির পক্ষে ছাত্রলীগের যে মিছিল হয়েছে সেখানে বেশকিছু বহিরাগত + ভাড়াটে পোলাপাইন ছিল । সেটার প্রমান দেখুন নিচের ভিডিওতে। এটিএন বাংলার এক রিপোর্টার সোনার ছেলেদের মিছিলে একজনকে জিজ্ঞাসা করে সে কোথায় পড়ে। বলে বুয়েটে 1st year এ পড়ে। ডিপার্টমেন্টের কথা জানতে চাইলে সে বলে "আমিতো কমার্সের"। এর পরে আর একটা পোলারে জিগাইলে সে বলে "মেকানিকাল" পরে কি জানি মনে হইয়া গেল আর বল্লো "না URP" । হায়রে ছাত্রলীগ , বাটপারি করবি সেটাও ঠিকমত করতে শিখলিনা।
ভিডিওটা 1.00 মিনিটের পর থেকে দেখা শুরু করেন।
কিছু সিরিয়াস কথাঃ
আজকে বুয়েটের প্রশাসনিক ভবনে ছাত্রলীগ যে হামলা করেছে মিডিয়ার কল্যাণে এটা সবারই জানা ।যারা জানেন না এই ভিডিওতে কিছু জানতে পারবেন
কিন্তু বিস্ময়ে হতবাক হই যখন টিভিতে দেখি রাত বারোটার দিকে শাহবাগ থানায় কোন একজন মামলা করসে বুয়েটের সাধারন শিক্ষার্থী আর শিক্ষকদের বিরুদ্ধে যে তারা নাকি ঐ হামলা করেছে। পুলিশকে বাদির নাম জিজ্ঞাসা করা হলে সেই পুলিশ কৌশলে তা এড়িয়ে যায়। সাধারন শিক্ষার্থীদের তো আর ঠেকা পড়ে নাই যে জয় বাংলা শ্লোগান দিয়া দরজায় লাত্থি দিবে। আর বুয়েট ছাত্রলীগ সভাপতি নাকি বলসে ছাত্রলীগ নাকি আজকে ক্যাম্পাসেই যায় নাই। সাধারন শিক্ষার্থীরা নাকি ছাত্রলীগ ছদ্দবেশে এই আকাম করসে।
হুহ মানুষের তো খায়া দায়া কাজ কাম নাই যে গায়ে পইড়া কুত্তা সাজতে যাবে।
প্রথম আলোতে এই মামলার যে নিউজ আসছে তার লিংকটা এখানে
আর সবাই বুয়েটের সাধারন শিক্ষার্থীদের জন্য একটু দোয়া করবেন।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



