আপনার এইটা দিয়া ফটু তুলা যায় না?
-হ্যাঁ যায়। ছবি তুলে দিব?
বলতে না বলতেই তুলকালাম। কে কার আগে ছবি তুলবে, ধাক্কাধাক্কি, হল্লা। কোনমতে শান্ত করে ছবি তুলছি এমন সময় ট্রেন এসে পড়ল। ছবির কথা বেমালুম ভুলে হৈ হৈ করে দে ছুট! একেকজন লাফ দিয়ে উঠে পড়ল একেক বগিতে। তারপর দেখি আমার দিকে তাকিয়ে হাত নাড়তে শুরু করেছে আর কি যে হাসি তাদের চোখেমুখে...
এত কষ্টের জীবন ওদের তবু এরকম শুভ্র নিষ্পাপ হাসি কয়জন হাসতে পারে? আমার ঈর্ষা হয় খুব। খুব ইচ্ছে হয় স্বার্থপরের মত ওদের আনন্দটুকু চুরি করে নিতে...
সুতোয় গাঁথা ফুলের মতন শুকনো গন্ধহীন ভালবাসা
বাদামী ঘাসের পথ বেয়ে নেমে আসে অলক্ষ্যে
হেমন্তের মায়ায়, অলৌকিক দুপুরছায়ায়।
জয় হোক আগামীর কিশোর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

