গত জানুয়ারী মাসটা আমার সূখের বলবনা তবে খুশি ভরা একটা মাস বলতে পারি।
প্রথমত - আমার পদোন্নতি। যেটা আমার লক্ষ্য এবং স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে যাওয়া।
২য়ত মায়ের নামে ব্যাংকে একটা একাউন্ট খোলা। মায়ের একাউন্টের মেইলটি যেদিন পেলাম খুশি যেন আমার মনে থই থই নাচছিল।
৩য়ত - তাকে পাওয়া, তবে পুরোপুরি নয় অর্ধেক পাওয়া। তাকে যে রিবারের সকলে এভাবে খুব সহজে মেনে নেবে ভাবিনি কখনো। আসলে ভালকে সবাই নিধিদায় মেনে নেয় সেটা তারি প্রমাণ। যতটুকু জানলাম একটিমাত্র মানুষের র্দঢ় সিন্ধান্তের কারনে আজ আমি আমার স্বপ্নকে, আমার ভালবাসাকে হারাতে বসেছি। যা আমার আগের খুশিগুলোকে ম্লান করে দিল।
দুঃখ - সূখে ভরা মানুষের ছোট্ট জীবনটাতে সূখের চেয়ে দুঃখের পরিমাণটাই যেন বরাবর বেশী। সূখগুলো ক্ষণিকের জন্যে এসে ছুয়ে যায় কেবল , আর দুঃখগুলো গেঁথে রয় মনের মাঝে বিষাক্ত কাঁটার মতন।
তাএতো বলি
সূখগুলো মোর বিন্দু বিন্দু
দুঃখগুলো মহাসাগর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

