পেঁয়াজের ঝাঁছ
২০ শে এপ্রিল, ২০০৮ সকাল ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যেহেতু ব্যাচেলর প্রবাস জীবন সেহেতু নিজেকেই রান্না করে খেতে হয়। আসার পর প্রথম প্রথম একটু কষ্টই হতো। রান্না করতে গেলে কোন সময় ভাত রয়ে যেতো চাল, কখনোবা পুড়ে ছাই। তরকারীতে লবণ বেশী কখনোবা ঝাল। সেযে কি বিতিকিচ্ছিরি অবস্থা। তরকারী কুটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলা, সেই কেটে যাওয়া আঙ্গুলের ব্যথা নিয়েই রান্না করা। ওফ্ কিযে কষ্ট। এখন অবশ্য অব্যস্থ্য হয়ে গেছি। না এখন আর পোড়া ভাতের গন্ধ বেরুইনা, লবণ কম কিংবা লবণ বেশী হয়না। মাঝে মধ্যে রান্না করার পূর্বে আম্মু কিংবা আপুর কাছে জিজ্ঞেস করি এটা কিভাবে রান্না করব, ওটা কিভাবে করব। ওরা বাতলে দেয়। আপুকে ফোন করে বলি - তোমার চেয়ে আমি এখন অনেক ভাল পাকাই। আপু বলে - থাক বাছা গেল, তুই যখন দেশে আসবি অন্তত কয়েকটি আরাম করে বসে বসে খেতে পারব।
কিন্তু পাক করতে আমার এখনো যে সমস্যাটি হয় সেটা হচ্ছে পেঁয়াজ কাটা। ওফ অসহ্য যন্ত্রনা। ভিষন চোখ জ্বালা করে। এর থেকে বাছার উপায় কি কেউ বাতলে দেবেন? সাথে সংক্ষিপ্ত কোন মজাদার রেসিপি।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন