আমার ছোট ভাইটি আমার চেয়ে বছর দেড়েক ছোট। কিন্তু আমার চেয়ে ১" লম্বা। চেহারা দেখেও বুঝা যায়ানা কে বড় কে ছোট। আমরা ছিলাম বন্ধুর মতো। একসাথে খাওয়া, একসাথে পড়তে বসা, এক সাথে ঘুমানো, সাঁতার কাটা, মাছ ধরা,এক সাথে খেলতে যাওয়া। ডাঙ্গুলি, মারবেল থেকে শুরু করে ক্যারাম, ফুটবল - ক্রিকেট একসাথেই খেলতাম। এমনও হয়েছে যে আমি এক পক্ষের ক্যাপটেন তো সে অন্য পাক্ষের। দুজনের আদা আদি টাকা দিয়ে আমরা গল্পের বই কিনতাম। প্রতিটা ঈদে আমরা একসাথেই মার্কেটে যেথাম ঈদের নতুন জামা কিনতে। একসাথে নামায পড়তে যাওয়া, নামায শেষে এসে মা'কে সালাম করে সালামী নেওয়া, একসাথে বেড়াতে যাওয়া। বাঝে কোন গল্প ছাড়া আমরা সব বিষয়েই গল্প করতাম। গল্প-উপন্যাস, নাটক-সিনেমা, খেলাধুলা নিয়ে আমাদের গফের শেষ হতোনা। এমনকি রাতে ঘুমাতে গেলেও। মা বলতেন দু'ভাই এত কি বক বক করিস? এবার ঘুমা। আমরা কোথাও গেলে সবাই ভাবত আমরা দু'জন ভাল কোন বন্ধু। ভাই বল্লে কেউ বিশ্বাস করতোনা। আজ আমি তার কাছ থেকে অনেক দুরে। প্রবাসে আমি তাকে খুব মিস করি। আমিযে তাকে বড্ড ভালবাসি। সামনের মাসে তার পরীক্ষা। চট্টগ্রাম কলেজ থেকে এবার অনার্স ফাইনাল দেবে। আমার ভাইটির জন্যে সবাই দোয়া করবেন তার পরীক্ষা যেন ভাল হয়, যেন সে ভাল রেজাল্ট করতে পারে। আমি তাকে বলেছি - আমার আশানুরুপ রেজাল্ট যদি করতে পারিস তাহলে তুই যাই ই চাইবি আমি তাই দেব। দোয়া করবেন সে যেন আমার কাছে মন খুলে চাইবার আর আমার মন খুলে দেবার সুযোগ হয়।
ছোট ভাই
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।